advertisement

East Bardhaman News: সবলা মেলায় রকমারি পিঠের সম্ভার, হয়ত আগে নামও শোনেননি!

Last Updated:

পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা চলছে কাটোয়া শহরে। এখানেই পিঠের পসরা সাজিয়ে বসেছেন স্বনির্ভর গোষ্ঠির মহিলারা

+
বিক্রি

বিক্রি হচ্ছে রকমারি পিঠে 

পূর্ব বর্ধমান: বাঙালির শীতকালের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সকলের পছন্দের পিঠে। আগে শীতকাল এলেই বাঙালির ঘরে ঘরে পিঠে তৈরি হত। তবে আধুনিকতার যুগে সেই ছবি এখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। ব্যস্ততার কারণেই আলাদা করে আর এইসব খাবার বানানোর জন্য সময় দেওয়া যায় না। অনেকের পিঠে খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তবে আর মন খারাপের দরকার নেই। এবার রেডিমেড পিঠের স্বাদ নিতে পারবেন আপনারাও।
পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা চলছে কাটোয়া শহরে। এখানেই পিঠের পসরা সাজিয়ে বসেছেন স্বনির্ভর গোষ্ঠির মহিলারা। স্বনির্ভর গোষ্ঠির সদস্যা আলপনা সরকার জানান, বিয়ের আগে পিঠে বানানো শেখেন। নিজের হাতে তৈরি পিঠে অনেককেই খাইয়েছেন। পরবর্তীতে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে মেলাতে পিঠের স্টল দিয়েছেন। নতুন বছরে নতুন কিছু উপহার দেওয়ার জন্য ফ্লেভার পিঠে তৈরি করেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন
তবে সবলা মেলার এই পিঠের স্টলে শুধু দুধ পিঠে বা ভাজা পিঠে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। মেলাতে উপস্থিত পিঠে স্টলে রয়েছে বিভিন্ন ধরনের পিঠে, যার অনেকগুলোর নাম‌ই হয়ত আগে শোনেননি। এখানে পাওয়া যাচ্ছে ঝাল পিঠে, চিতই পিঠে, কমলা সুন্দরি পিঠে, চকলেট পিঠে সঙ্গে আরও বেশ কিছু নতুন আইটেম। নতুন বছরে নতুন ধরনের পিঠের স্বাদ উপভোগ করতে অনেকেই ভিড় জমাচ্ছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: সবলা মেলায় রকমারি পিঠের সম্ভার, হয়ত আগে নামও শোনেননি!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement