advertisement

Dead Body Found: ঘুম ভেঙে পবিত্র চিত্তে সাত সকালে গঙ্গার ঘাটে যেতেই চমক, কী ভয়ঙ্কর কাণ্ড!

Last Updated:

Dead Body Found: এদিন সকালে নদীর পাড়ে অচেনা ব্যক্তির দেহটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃত ওই যুবকের পরনে ছিল কালো প্যান্ট, খালি গা

নদী পাড় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ
নদী পাড় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ
হাওড়া: গঙ্গার পাড় থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় যুবকের নিথর দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুর এলাকায়। আর পাঁচটা দিনের মতই বিভিন্ন প্রয়োজনে স্থানীয়রা নদীর পাড়ে হাজির হয়েছিলেন। আর তখনই চোখ পড়তেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। হঠাৎই তাঁদের নজরে আসে নদী পাড়ে পরে আছে একটি দেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নদীর পাড়ে অচেনা ব্যক্তির দেহটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃত ওই যুবকের পরনে ছিল কালো প্যান্ট, খালি গা। মুহূর্তের মতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তারা এসে দেহটি উদ্ধার করে। উদ্ধারের পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
এদিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের কথা জানাজানি হতেই বহু মানুষ এসে ভিড় জমায় সেখানে। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত ওই যুবকের দেহ কোথা থেকে, কীভাবে এল এবং ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dead Body Found: ঘুম ভেঙে পবিত্র চিত্তে সাত সকালে গঙ্গার ঘাটে যেতেই চমক, কী ভয়ঙ্কর কাণ্ড!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement