South 24 Parganas News: সামনে লোকাল ট্রেন! দেখেই বাইক রেখে পালাল দুই যুবক, তারপরেই...
- Reported by:Suman Saha
- Published by:Rachana Majumder
Last Updated:
হঠাৎ সামনে ট্রেন দেখে রেললাইনের উপর বাইক রেখে পলাতক দুই যুবক। রেললাইন থেকে মোটরবাইক পার করতে গিয়ে বিপত্তি ডাউন ক্যানিং লোকালের সামনে পড়ে যায় একটি বাইক, ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে বাইকটি
দক্ষিণ ২৪ পরগনা: সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলে দুই যুবক। দ্রুত গতিতে আসছিল ট্রেন। হঠাৎ সামনে চলে এল বাইক। আর তারপরই ভয়ানক কাণ্ড। হঠাৎ সামনে ট্রেন দেখে রেললাইনের উপর বাইক রেখে পলাতক দুই যুবক।
সূত্রের খবর, রেললাইন থেকে মোটরবাইক পার করতে গিয়েই বিপত্তি। ডাউন ক্যানিং লোকালের সামনে পড়ে যায় একটি বাইক। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সেটি। পরে চালকের তৎপরতায় ব্রেক কষে ট্রেন থামানো হয়। রেলের আধিকারিকরা এসে প্রায় ৪৫ মিনিট পরীক্ষা করার পর ডাউন ক্যানিং লোকাল ছাড়ে সোনারপুর বিদ্যাধরপুরের মাঝ থেকে। ঘটনাটি ঘটেছে সোনারপুর মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে। বাইক চালক পলাতক। সোনারপুর জিআরপি এসে বাইকটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: সম্পূর্ণ নগ্ন, শরীরে একটা সুতোও নেই! বিমানবন্দরে তাণ্ডব মহিলার…গায়ে গেঁথে দিল পেন্সিল, রক্তে ভাসল সব
প্রত্যক্ষদর্শীরা জানান, ওঁরা ভেবেছিলেন ট্রেন আসার আগেই পার হয়ে যাবেন। কিন্তু হঠাৎ কাছে চলে আসায় ভয়ে বাইক ফেলে দূরে সরে যান তাঁরা। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাইকটি। ঘটনার আকস্মিকতায় সকলেই চমকে ওঠেন। ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে চলে আসেন রেলকর্মীরাও। এমন ঘটনা যে রেলের নিয়মে বেআইনি তা জানেন ওই দুই যুবক। কিন্তু সময় বাঁচাতে তাঁরা পার হচ্ছিলেন। ঘটনা তদন্ত করছে সোনারপুর জিআরপি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2025 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সামনে লোকাল ট্রেন! দেখেই বাইক রেখে পালাল দুই যুবক, তারপরেই...










