advertisement

দু'টি জরায়ু এই নারীর! তা নিয়েই সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন মা, 'বিরল ঘটনা'! বলছেন চিকিৎসকরা

Last Updated:

Mother with Two wombs: বিরল এক অস্ত্রোপচার করে সুস্থ শরীরে মা ও সন্তানকে বাড়ি ফেরালেও, অবাক চিকিৎসকরা। পুত্র সন্তানের জন্ম দেওয়া মায়ের দুটি জরায়ু! অস্ত্রোপচারের সময় যা দেখে রীতিমতো অবাক অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক ও নার্সরা।

+
দু'টি

দু'টি জরায়ু এই নারীর! তা নিয়েই সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন মা, 'বিরল ঘটনা'! বলছেন চিকিৎসকরা

উত্তর ২৪ পরগনা: বিরল এক অস্ত্রোপচার করে সুস্থ শরীরে মা ও সন্তানকে বাড়ি ফেরালেও, অবাক চিকিৎসকরা। পুত্র সন্তানের জন্ম দেওয়া মায়ের দুটি জরায়ু! অস্ত্রোপচারের সময় যা দেখে রীতিমতো অবাক অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক ও নার্সরা।
ডঃ মহিতোষ মন্ডল জানান, প্রায় কুড়ি বছরের তার চিকিৎসক জীবনের অভিজ্ঞতাতে এই প্রথম এমন ঘটনার সাক্ষী থাকলেন। একজন মহিলার সাধারণত একটি জরায়ু থাকে। তবে বনগাঁর আনার পুকুরিয়া এরেপোতা বাজার এলাকার বাসিন্দা পূজা বিশ্বাস, সন্তানসম্ভবা অবস্থায় বনগাঁর বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা লক্ষ্য করেন মায়ের দুটি জরায়ু রয়েছে।
advertisement
advertisement
একটিতে সন্তান থাকলেও, অপর জরায়ুটি মূত্রথলির আড়ালে ঢেকেছিল বলেই চিকিৎসকরা জানান। তবে দুটি জরায়ুর মুখ আলাদা। গঠনগত পরিবর্তনও রয়েছে জরায়ুর ক্ষেত্রে বলে জানিয়েছেন চিকিৎসক মহিতোষ মন্ডল। সেক্ষেত্রে অস্ত্রোপচার করার সময় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের। তবে অবশেষে সফল অস্ত্রপচারের মাধ্যমে মা ও সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরালো তারা। এই ধরনের দুটি জরায়ু কে ইউটোরাইন ডাইডিলকাস ইউনিকলিস বলা হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। যা বিরল বলেই জানান চিকিৎসকরা।
advertisement
রোগী অর্থাৎ মা পুজা বিশ্বাস পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এদিন মা ও সন্তানকে সুস্থ শরীরে বাড়িতে ফেরালো হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে কিছুটা হলেও অবাক পূজা। ভবিষ্যতে এর জন্য কোন সমস্যায় পড়তে হবে কিনা চিকিৎসকদের জিজ্ঞাসা করেন রোগী। সেক্ষেত্রে চিকিৎসকরা জানিয়ে দেন এর জন্য কোন সমস্যায় পড়তে হবে না তাকে। ফলে দুটি জরায়ু বিশিষ্ট এই মা সুস্থভাবেই সন্তানকে নিয়ে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফিরলেন বাড়িতে। রোগীর পরিবার পরিজনদের পাশাপাশি প্রতিবেশীরাও খুশি চিকিৎসকদের এই সাফল্যে।
advertisement
রুদ্র নারায়ণ রায় 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'টি জরায়ু এই নারীর! তা নিয়েই সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন মা, 'বিরল ঘটনা'! বলছেন চিকিৎসকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement