advertisement

বাসের সঙ্গে সংঘর্ষে আগুন, গাড়িতেই জীবন্ত দগ্ধ দম্পতি! শালবনীর জঙ্গলে অসহায়ের মতো দেখল জনতা

Last Updated:

এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ শালবনীর ভাদুতলার কাছে বুড়িশোলের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে৷

এ ভাবেই আগুন ধরে জ্বলে যায় গাড়িটি৷
এ ভাবেই আগুন ধরে জ্বলে যায় গাড়িটি৷
শোভন দাস, শালবনী: পশ্চিম মেদিনীপুরের শালবনীর কাছে বুড়িশোলার জঙ্গলে ভয়াবহ দুর্ঘটনা৷ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়িতে আগুন লেগে এক দম্পতির মৃত্যু হল৷ এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ শালবনীর ভাদুতলার কাছে বুড়িশোলের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রাস্তায় এই দুর্ঘটনা ঘটে৷ মেদিনীপুর শহর থেকে পিড়াকাটার দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস৷ উল্টো দিকে আসছিল একটি ব্যক্তিগত গাড়ি৷
advertisement
advertisement
জানা গিয়েছে, আচমকাই বাস এবং গাড়িটির মধ্যে সংঘর্ষ ঘটে৷ গাড়িটিকে বেশ কিছুটা টেনে নিয়ে যায় বাসটি৷ সম্ভবত তখনই গাড়ির তেলের ট্যাঙ্কারে অগ্নিসংযোগ হয়ে গোটা গাড়িটিতে আগুন লেগে যায়৷ মুহূর্তে দাউ দাউ করে জ্বলে যায় গাড়িটি৷ ঘটনাস্থলে বাসযাত্রী সহ পথচলতি আরও বহু মানুষের সামনেই গাড়ির ভিতরে জীবন্ত দগ্ধ হন দুই আরোহী৷ আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে গাড়ির দুই আরোহীকে বাঁচানোর সুযোগই পাননি কেউ৷ তবে দুর্ঘটনায় বড় কোনও আঘাত পাননি বাসের যাত্রীরা৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল৷  তবে গাড়িতে কতজন ছিলেন প্রথমে তা বোঝাই সম্ভব হয়নি৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায় গাড়ির ভিতরে চালক সহ মোট দু জন ছিলেন৷ অগ্নিদগ্ধ হয়ে দু জনেরই মৃত্যু হয়েছে৷
পরে জানা যায়, গাড়িতে থাকা দু জন সম্পর্কে স্বামী- স্ত্রী৷ তাঁরা মেদিনীপুর শহরেরই বাসিন্দা৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাসের সঙ্গে সংঘর্ষে আগুন, গাড়িতেই জীবন্ত দগ্ধ দম্পতি! শালবনীর জঙ্গলে অসহায়ের মতো দেখল জনতা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement