advertisement

Mamata Banerjee: '৬০ বছর হলেই যোগ্যদের বিদায় দিই না', প্রশাসনেও 'অভিজ্ঞতার' পক্ষে সওয়াল মমতার

Last Updated:

এইচ কে দ্বিবেদী কয়েকদিন আগেই মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়েছেন৷ বর্তমানে তিনি আর্থিক বিষয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে কাজ করছেন৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
গঙ্গাসাগর: তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে গতকালই মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দাবি করেছিলেন, তৃণমূল ঐক্যবদ্ধই রয়েছে৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রশাসনিক ক্ষেত্রে তিনি অভিজ্ঞতাকে কাজে লাগানোর পক্ষে৷ কারও ষাট বছর বয়স হয়ে গেলেই যে তিনি ব্রাত্য নন, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন গঙ্গাসাগরে রাজ্যের প্রাক্তন দুই আইএএস অফিসার এইচ কে দ্বিবেদী এবং আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবসরের পরেও রাজ্য সরকারের হয়ে কাজ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা যোগ্য লোক তাঁদের আমরা ৬০ বছর হলেই বিদায় দিই না৷ অভিজ্ঞতাকে কাজে লাগাই৷ দ্বিবেদী চিফ সেক্রেটারি ছিল৷ আলাপনও মুখ্যসচিব পদে ছিল৷ এখন গোপালিকা রয়েছে৷ তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি৷ এটা কিন্তু রাজ্য সরকারের একটা বড় কাজ৷
advertisement
advertisement
এইচ কে দ্বিবেদী কয়েকদিন আগেই মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়েছেন৷ বর্তমানে তিনি আর্থিক বিষয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে কাজ করছেন৷ আবার মুখ্যসচিব পদে তাঁর পূর্বসূরি আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দফতরের উপদেষ্টা পদে রয়েছেন৷
মুখ্যমন্ত্রী এ দিন এই মন্তব্য সম্পূর্ণ প্রশাসনিক ক্ষেত্রকে নিয়ে করেছেন৷ আর গতকাল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় অনুষ্ঠানে বলেন, ‘আমি বলেছি বয়স হলে কর্মক্ষমতা কমে৷ এটা সত্যি কথা৷ এটা আপনাকে মানতে হবে৷ আজকে আমার ৩৬-৩৭ বছর বয়স, কুড়ি-তিরিশ বছর পর তো আমার কর্মক্ষমতা আরও কমবে৷ এটা তো ধ্রুব সত্য৷ এটাই আমি বলতে চেয়েছি৷ প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য৷’
advertisement
গত ২৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের বৈঠকে গিয়ে বলেছিলেন, সিনিয়র নেতাদের যোগ্য মর্যাদা দিতে হবে৷ মনে রাখতে হবে, পুরনো চাল ভাতে বাড়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: '৬০ বছর হলেই যোগ্যদের বিদায় দিই না', প্রশাসনেও 'অভিজ্ঞতার' পক্ষে সওয়াল মমতার
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement