South 24 Parganas News: প্রথম বার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে 'ভাই-ভাই'! উত্তাল ঢেউয়ে শঙ্কা মৎস্যজীবীদের
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
প্রথম বার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল ভাই-ভাই ট্রলার। এই ট্রলারে ১৩ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। রায়দিঘি থেকে তেল-বরফ ভর্তি করে মাঝ সমুদ্রে পারি দিয়েছিল ট্রলারটি। সমুদ্র উত্তাল থাকায় কারণে এই ঘটনা ঘটেছে।
নবাব মল্লিক, রায়দিঘি: প্রথম বার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল ভাই-ভাই ট্রলার। এই ট্রলারে ১৩ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। রায়দিঘি থেকে তেল-বরফ ভর্তি করে মাঝ সমুদ্রে পারি দিয়েছিল ট্রলারটি। সমুদ্র উত্তাল থাকায় কারণে এই ঘটনা ঘটেছে।
পরপর ট্রলার ডুবির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৎস্যজীবী মহলে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারের হোসপাইপ ফেটে এই ঘটনা ঘটছে। এই ঘটনার পর কাছাকাছি থাকা অন্য ট্রলার ওই মৎস্যজীবীদের উদ্ধার করে নিয়ে আসে।
advertisement
advertisement
এই ঘটনায় ট্রলার মালিক নাসির আলি শেখ ভেঙে পড়েছেন। তিনি প্রথমবার ট্রলার সাগরে ভাসিয়েছিলেন। দুর্ঘটনার পর আব্বা-মায়ের দোয়া ও পায়েল নামের দুটি ট্রলার মৎস্যজীবীদের উদ্ধার করতে এগিয়ে যায়। এ নিয়ে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, সমুদ্র এই মুহূর্তে উত্তাল রয়েছে। যে পরিস্থিতি রয়েছে সেখানে ট্রলারটিকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবুও উদ্ধারের চেষ্টা চলছে।
advertisement
এডিএফ মেরিন ও উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত মৎস্যজীবীরা। ইলিশ ধরার মরশুমের প্রথম থেকেই এবছর এমন অসুবিধা হচ্ছে। কেঁদো দ্বীপের দক্ষিণে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 06, 2025 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রথম বার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে 'ভাই-ভাই'! উত্তাল ঢেউয়ে শঙ্কা মৎস্যজীবীদের







