advertisement

Tragic Death: পেয়ারা বাগানে পড়ে বাবা-মা ও ছেলের নিথর দেহ! বিদ্যুৎ তারের বেড়া'ই কি মৃত্যুর কারণ?

Last Updated:

Tragic Death: বাড়ির পাশের পেয়ারা বাগানে তিন জনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা

এখানেই লাগানো ছিল সরু তার
এখানেই লাগানো ছিল সরু তার
দক্ষিণ ২৪ পরগনা: ধামুয়ার দুর্লভপুরে নিজের জমিতেই মিলল মা, বাবা ও ছেলের মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চোর ধরতে পেয়ারা বাগানে তামার তারে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজেদের লাগানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। মৃতরা হলেন এক দম্পতি ও তাঁদের ২৭ বছরের পুত্র। নাম জগদীশ বিশ্বাস (৫৪), স্ত্রী শান্তি বিশ্বাস (৫০) এবং ২৭ বছরের মানবেশ।
প্রথমে খোঁজ পাওয়া যাচ্ছিল না বিশ্বাস পরিবারের কারোরই। শুরু হয় খোঁজাখুঁজি। পরে বাড়ির পাশের পেয়ারা বাগানে তিন জনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
আরও পড়ুন: কাকদ্বীপে হাসপাতালে দালাল চক্রের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্তে তৎক্ষণাৎ ওই এলাকায় যান অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে। ঘটনাস্থল পরিদর্শনের সময় তাঁর নজরে আসে তামার বিদ্যুতের তার। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিদ্যুৎবাহী ওই তামার তারে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন একজন। তাঁকে বাঁচাতে গিয়েই বাকি দুজনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তিনটি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
advertisement
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tragic Death: পেয়ারা বাগানে পড়ে বাবা-মা ও ছেলের নিথর দেহ! বিদ্যুৎ তারের বেড়া'ই কি মৃত্যুর কারণ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement