advertisement

Howrah: ডিভাইডার টোপকে উল্টো লেনে ট্রাক, বেপরোয়া গতি পিষে দিল, র*ক্তাক্ত ১৬ নম্বর জাতীয় সড়ক

Last Updated:

Domjur Accident: মর্মান্তিক দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কে। ডোমজুড়ের পাকুরিয়া কালিতলা এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় বলি ১। ডিভাইডার টোপকে উল্টো লেনে চলে আসে ট্রাক। সেই সময়ে রাস্তা পার করতে গিয়ে ট্রাকের চাকায় পিষে যান শ্রমিক।

বেপরোয়া ট্রাকের ধাক্কায় ১৬ নম্বর জাতীয় সড়কে মৃত্যু
বেপরোয়া ট্রাকের ধাক্কায় ১৬ নম্বর জাতীয় সড়কে মৃত্যু
ডোমজুড়, হাওড়া, রাকেশ মাইতি: ডোমজুড় পাকুরিয়া কালিতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির বলি ১। জাতীয় সড়ক সংলগ্ন কারখানার শ্রমিক রাস্তা পার করার সময় দুর্ঘটনার শিকার হন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
জানা যায়, কোলাঘাটগামী লেনে লোহার রড বোঝাই একটি ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা মারে, এর ফলে সামনে থাকা ট্রাকটি রাস্তার ডিভাইডার টপকে কলকাতাগামী লেনে চলে আসে। সেই সময় উল্টো দিকের লেন পারাপার করছিলেন জাতীয় সড়ক সংলগ্ন কারখানার এক শ্রমিক। ডিভাইডার টপকে আসা ট্রাকের চাকা ওই ব্যক্তির উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলাই মৃত্যু হয় শ্রমিকের।
advertisement
আরও পড়ুনঃ রাতে গাড়ি চালানোর সময় চোখে ঘুম, ব্যস! নিয়ন্ত্রণ হারিয়ে…! দুমড়ে মুচড়ে গাড়ি, আশ্চর্যজনকভাবে প্রাণরক্ষা চালকের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করলেও পলাতক গাড়ির চালক ও খালাসি। ঘটনার যেরে যানজট সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কের ডানকুনিগামী লেনে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর ট্রাকে ধাক্কা মারে। অনিয়ন্ত্রিত গতির ফলে এই দুর্ঘটনা বলেই অনুমান। তবে এই মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ব্যস্ত জাতীয় সড়কের সন্ধ্যায় এমন দুর্ঘটনার জেরে প্রভাব পড়ে যান চলাচলে। এর ফলে ডানকুনিগামী লেনে যানজট সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: ডিভাইডার টোপকে উল্টো লেনে ট্রাক, বেপরোয়া গতি পিষে দিল, র*ক্তাক্ত ১৬ নম্বর জাতীয় সড়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement