advertisement

Traffic Jam: ‌অবশেষে যানজট মুক্ত হ‌ওয়ার পথে রানিহাটি

Last Updated:

Traffic Jam: ‌বেআইনি নির্মাণ ও রাস্তার উপর যত্রতত্র টোটো, অটো, ট্রাকের পার্কিং রানিহাটির যানজট সমস্যাকে আরও জটিল করছে। সমস্যার সমাধানে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গত কয়েকদিন যাবত জাতীয় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ চলছে

+
জট

জট মুক্ত হতে চলেছে ১৬ নং জাতীয় সড়কের রানীহাটি মোড় 

হাওড়া: ‌যানজট মুক্ত হওয়ার পথে রানিহাটি। দীর্ষ সমস্যার সমাধান হতে চলেছে ১৬ নম্বর জাতীয় সড়কের এই অংশে। অফিস ফিরতি সময়ে কলকাতা ও কোলাঘাটগামী উভয় লেনে যানজট প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ক্রমশ বাড়ছে যানবাহনের সংখ্যা। সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হাওড়ার এই জাতীয় সড়কের। যানজটে জাতীয় সড়কের পাশাপশি রানিহাটি-আমতা রোডেও যানজট যাত্রী ভোগান্তি বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে জাতীয় সড়ক বা আমতা রানিহাটি হয়ে আসা অ্যাম্বুলেন্স ও দমকলের মত জরুরি পরিষেবাতেও ব্যাপক প্রভাব ফেলে এই যানজটে। তবে অবশেষে সেই দুর্ভোগ দূর হতে চলেছে।
বেআইনি নির্মাণ ও রাস্তার উপর যত্রতত্র টোটো, অটো, ট্রাকের পার্কিং রানিহাটির যানজট সমস্যাকে আরও জটিল করছে। সমস্যার সমাধানে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গত কয়েকদিন যাবত জাতীয় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ চলছে। সেই মত হাওড়ার রানিহাটিতেও দখলদার উচ্ছেদ হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীরা স্বস্তির মুখ দেখেছেন।
advertisement
advertisement
এখন জাতীয় সড়কে উড়ালপুল এবং সার্ভিস রোড নির্মাণ হলে দূরপাল্লার যানবাহন বিনা বাধায় যেতে পারবে। একইসঙ্গে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস হলে সহজেই রানিহাটি-আমতা রোডে বিনা বাধায় যান চলাচল করতে পারবে। এতে আমজনতা ভোগান্তি থেকে রক্ষা পাবে। এই প্রসঙ্গে জাতীয় সড়ক ইনসিডেন্ট ম্যানেজার অশোক কুমার পায়রা জানান, জাতীয় সড়কে দুর্ঘটনা সম্পূর্ণরূপে কম করা সম্ভব। এর জন্য অবৈধ পার্কিং, অবৈধ কাটিং এবং আন অথরাইজড এনক্লোজমেন্ট দূর করতে হবে। এই সমস্যা সমাধানে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষ এবং স্থানীয় নেতাদের এই কাজে এগিয়ে আসতে হবে। যাতে কোনওভাবে জাতীয় সড়ক বাধা প্রাপ্ত বা নিয়ম ভঙ্গ না হয়। স্থানীয়দের আশা খুব শীঘ্রই এই যানজটের সমস্যা দূর হতে চলেছে।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traffic Jam: ‌অবশেষে যানজট মুক্ত হ‌ওয়ার পথে রানিহাটি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement