advertisement

Purulia News: ছৌ-ঝুমুরের তালে নিউ ইয়ার উদযাপন! পর্যটকদের পুরুলিয়া ভ্রমণ সার্থক, দু'দিনের ছুটিতে পাহাড়ের কোলে আপনিও ঘুরে আসুন

Last Updated:

Purulia News: পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের 'কুহুবুরু' পাহাড়ের কোলে অবস্থিত নেচার ফ্রেন্ডলি ক্যাম্পে ডিজে কিংবা রিমিক্স গানের সঙ্গে থার্টি ফাস্ট নাইট সেলিব্রেশন নয় বরং নিউ ইয়ার উদযাপন হল ছৌ, ঝুমুর, বাউল গানের মধ্যে দিয়ে।

+
ছৌ-ঝুমুরের

ছৌ-ঝুমুরের তালে পুরুলিয়ায় নিউ ইয়ার উৎযাপন

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নিউ ইয়ার সেলিব্রেশন মেতেছে বঙ্গবাসী। লাল মাটির জেলাতেও উৎসবের আমেজ। তবে এখানকার নিউ ইয়ার সেলিব্রেশনে রয়েছে চমক। এখানে ডিজে গানের তালে ঠুমকা লাগানো নয়। বরং পুরুলিয়ার লোকসংস্কৃতি ও মাটির ছোঁয়া মিশিয়ে নতুন বছর উদযাপন করলেন পর্যটকেরা। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের ‘কুহুবুরু’ পাহাড়ের কোলে অবস্থিত নেচার ফ্রেন্ডলি একটি ক্যাম্প। সেখানে ডিজে গানের তালে কোমর দুলিয়ে থার্টি ফাস্ট নাইট সেলিব্রেশন বা নতুন বছরের আগমন নয় বরং নিউ ইয়ার উদযাপন হতে দেখা গেল ছৌ, ঝুমুর, বাউল গানের মধ্যে দিয়ে।
একেবারে ভিন্ন স্বাদের নিউ ইয়ারের উদযাপন হল পাহাড়তলির কোলে। ‌এ বিষয়ে বাঘমুন্ডি হোটেল, লজ ও রিসর্ট ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত চন্দ্র কুমার বলেন, তারা যে পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন তা দারুণ ভাবে সফল হয়েছে। পর্যটকেরা খুবই আনন্দ উপভোগ করেছেন এই ভাবে নিউ ইয়ার সেলিব্রেট করতে পেরে।
আরও পড়ুনঃ নতুন বছর শুরু হল মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে! সতীপীঠে পুজো দেওয়ার হিড়িক, চলছে ব্যবসায়ীদের খাতাপুজো
এ বিষয়ে এক পর্যটক বিশ্বজিৎ কর বলেন, ডিজে পার্টির স্বাদ তারা কলকাতাতেও পান কিন্তু এখানে ছৌ ঝুমের তালে যে ভাবে নিউ ইয়ার উদযাপন হল তা খুবই সুন্দর। তাদের খুবই ভাল লেগেছে এই অভিনব ভাবে নিউ ইয়ার উদযাপন করতে পেরে। দু-দিনের ছুটি কাটাতে পর্যটকেরা পুরুলিয়ায় এসেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানে তারা মাটির গন্ধ, পুরুলিয়া লোকসংস্কৃতির স্বাদ উপভোগ করতে চান। ডিজে গান চালিয়ে নতুন বছরের স্বাগত শহর কলকাতা ও অন্যান্য জায়গাতেও হয়ে থাকে। কিন্তু বাউল, ছৌ, ঝুমুরের সঙ্গে নতুন বছরের আগমন একেবারে ভিন্ন স্বাদ পেলেন পর্যটকেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ছৌ-ঝুমুরের তালে নিউ ইয়ার উদযাপন! পর্যটকদের পুরুলিয়া ভ্রমণ সার্থক, দু'দিনের ছুটিতে পাহাড়ের কোলে আপনিও ঘুরে আসুন
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement