advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ সিঙ্গুরের কৃষিজমি ফেরৎ দেবে সরকার

Last Updated:

দীর্ঘ ১০ বছরের প্রতিক্ষার অবসান ৷ আজ কথা রাখার দিন সিঙ্গুরে ৷ প্রতিশ্রুতি পূরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#হুগলি: দীর্ঘ ১০ বছরের  প্রতীক্ষার অবসান ৷ আজ কথা রাখার দিন সিঙ্গুরে ৷ প্রতিশ্রুতি পূরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কৃষকের হাতে জমি ফেরাবেন মুখ্যমন্ত্রী ৷ ফেরানো হবে ১০০ একর কৃষিজমি ৷ দুপুর ২টোয় গোপালনগরে পৌঁছবেন তিনি ৷ শিল্পের জমি চাষযোগ্য করেই জমি ফেরৎ দেওয়া হবে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কংক্রিটের নির্মাণ সরিয়ে চাষযোগ্য জমি ফিরিয়ে দেওয়া হবে ৷ সরিষা চাষ দিয়ে শুরু হবে কৃষিকাজ ৷  সরিষা বীজও তুলে দেওয়া হবে কৃষকদের হাতে ৷ কৃষিজমিতেই হয়েছে মূল অনুষ্ঠান মঞ্চ ৷ মূল মঞ্চের সঙ্গে আরও পাঁচটি মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সরকারি প্রক্রিয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এদিন ৷
আগামী ১০ নভেম্বরের মধ্যে ধাপে ধাপে শেষ হবে জমি ফেরতের প্রক্রিয়া। সোমবার নবান্নে সিঙ্গুর নিয়ে রিভিউ বৈঠকের পর রাজ্যের সিদ্ধান্ত, কংক্রিটের জঙ্গল থাকা ৩৬ একর জমিকে চাষযোগ্য  করতেই আপাতত  অগ্রাধিকার দেওয়া হবে।
এদিন কাদের হাতে জমি তুলে দেওয়া হবে,  তা প্রায় চূড়ান্ত। বেশ কয়েকধাপে প্রায় ৯৫০ একর জমি ফেরতের কাজ সারতে চায় রাজ্য প্রশাসন।
advertisement
advertisement
সিঙ্গুরে অধিগৃহীত জমির প্রায় ৮০ শতাংশই চাষযোগ্য করে তোলা হয়েছে।  তবে কংক্রিটের জঙ্গলে ঢাকা ৩৬ একর জমিই এখন রাজ্যের কাছে মূল চ্যালেঞ্জ। ওই জমিতে মাটির নিচে কংক্রিট ভাঙার জন্য নকশা পরীক্ষার কাজ চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ১০  নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জমি  ফেরতের কাজ শেষের ব্যাপারে আশাবাদী রাজ্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীর্ঘ প্রতীক্ষার অবসান, আজ সিঙ্গুরের কৃষিজমি ফেরৎ দেবে সরকার
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement