advertisement

Snake: বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক, কাছে গিয়ে দেখার সাহস হচ্ছে না কারও!

Last Updated:

Python Snake- জালে কী একটা ছটফট করছে! মনে হতে পারে যে কোনও পাখি আটকে গেছে। একটু কাছে যেতেই দুটি হলুদ বড় চোখ। ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে সবার। এই দৃশ্য আগে অনেকেই দেখেননি। জালে ধরা পড়েছে এক বিরাট অজগর।

+
ভারতীয়

ভারতীয় রক পাইথন

খাতড়া, বাঁকুড়া,নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জালে কী একটা ছটফট করছে! মনে হতে পারে যে কোনও পাখি আটকে গেছে। একটু কাছে যেতেই দুটি হলুদ বড় চোখ। ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে সবার। এই দৃশ্য আগে অনেকেই দেখেননি। জালে ধরা পড়েছে এক বিরাট অজগর। বিরাট ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার হল বাঁকুড়ায়। সকালে খাতড়া থানার আমডিহা গ্রামের রঞ্জিত মাহাতোর খামারের বেড়ার জালে আটকে পড়ে ওই বিশাল অজগর সাপটি।
সকালে খামার ঘিরে থাকা জালে এমন বড় সাপ দেখতে পেয়ে পরিবারের লোকজন ভয় পেয়ে যান। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কৌতূহলী মানুষ ভিড় জমাতে থাকেন ময়াল সাপটিকে দেখার জন্য। খবর পেয়ে খাতড়া বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন।
বন দফতর সূত্রে জানা গেছে, সাপটি প্রায় সাত ফিট লম্বা ও ওজন প্রায় ১৫ কেজি। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর সুস্থ অবস্থায় সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বন দফতর জানিয়েছে, ময়াল সাপ যাদের অজগরও বলা হয় -এই সাপ হল নিরীহ প্রজাতির বিষহীন সাপ। এরা মানুষের পরম বন্ধু। নানাভাবে এই সাপ মানুষের উপকার করে থাকে। তাই এমন সাপ কোথাও দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন দফতরে খবর দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- কলকাতা থেকে দিঘা ঢোকার মুখে উল্টে গেল যাত্রিবাহী বাস, জাতীয় সড়কে বড় দুর্ঘটনা!
শীতকাল আসছে। এখন সাপ আর দেখা যাবে না। হাইবারনেশন অর্থাৎ শীতঘুমে চলে যাবে সরিসৃপ প্রাণীরা। অজগর সাপ তাদের অন্যতম। বাঁকুড়ার খাতড়া অঞ্চল পাথুরে এলাকা। অজগর সাপের জন্য একদম উপযুক্ত জায়গা। এই অজগর সাপ গাছে উঠে পাখির বাসা থেকে ডিম পেড়ে খায়। আবার হাঁস,মুরগি এবং গোটা ছাগল গিলে খাওয়ার ক্ষমতা রয়েছে এই সাপের। মূলত পেট ভর্তি খাবার খেয়ে তবেই শীতঘুমে যায় বড় বড় সাপ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক, কাছে গিয়ে দেখার সাহস হচ্ছে না কারও!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement