advertisement

TMC: শুভেন্দুর জেলায় তৃণমূলের বিরাট জয়! বলেবলে হারাল বিজেপিকে, সব কটি আসনেই জয়ী তৃণমূল

Last Updated:

TMC: এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা।

বড় জয় তৃণমূলের
বড় জয় তৃণমূলের
পঙ্কজ দাশ রথী, এগরা: এবার এগরায় সমবায় ভোটে জয় তৃণমূলের, খাতাই খুলতে পারল না বিরোধীরা জেলায় একের পর এক সমবায়ে তৃণমূলের বিপুল জয়ে মুখে চওড়া হাসি শাসক নেতাদের। এবার এগরাব্লকে সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না বিরোধীরা সোমবার এগরা ১ব্লকের আরবিসি অঞ্চলের বড়দা মির্জাপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল।
advertisement
সেখানে মোট আসন সংখ্যা ছিল ১২টি। যার মধ্যে সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। সোমবার সমবায় নির্বাচনে অংশ নেওয়ার তৃণমূলের প্রার্থীদের সঙ্গে দেখা করেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি সহ অন্যান্যরা
advertisement
advertisement
জানা গিয়েছে, এই সমবায়ের ১২টি আসনের মধ্যে আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। ফলে সোমবার বাকি ৫টি আসনে নির্বাচন হয়। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো। ৫টি আসনের জন্য সিপিএম এবং বিজেপি জোট করেই লড়াই করেছিল তৃণমূলের বিরুদ্ধে।
advertisement
সেখানে তৃণমূলের কাছে কুপোকাত হয়েছে বিরোধীরাসমবায়টি আগেও তৃণমূলের দখলে ছিল। জয়লাভের পর সবুজ আবির খেলায় মেতে উঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: শুভেন্দুর জেলায় তৃণমূলের বিরাট জয়! বলেবলে হারাল বিজেপিকে, সব কটি আসনেই জয়ী তৃণমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement