advertisement

দলের পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, আসানসোলে বিক্ষোভ তৃণমূলকর্মীদের

Last Updated:

শনিবার সকালে আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারির বাড়িতে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা৷ বিক্ষোভের সময় বাড়িতে ছিলেন না জীতেন্দ্র৷ বিক্ষোভকারী তৃণমূলকর্মীদের অভিযোগ, দলের জেলা সভাপতি ভি শিবদাসন দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না৷

#আসানসোল: আসানসোলে তৃণমূলের জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন জামুড়িয়ার তৃণমূল কর্মীরা৷ তাঁদের অভিযোগ, দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না৷ নতুন আসা কর্মীদের নানা সুযোগ দেওয়া হচ্ছে সংগঠনের৷
শনিবার সকালে আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারির বাড়িতে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা৷ বিক্ষোভের সময় বাড়িতে ছিলেন না জীতেন্দ্র৷ বিক্ষোভকারী তৃণমূলকর্মীদের অভিযোগ, দলের জেলা সভাপতি ভি শিবদাসন দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না৷
যদিও কর্মীদের অভিযোগ ঘিরে কোনও মন্তব্য করতে চাননি শিবদাসন৷ প্রসঙ্গ, শুধু জামুড়িয়াতেই নয়, লোকসভা ভোটের প্রার্থী নিয়েও কয়েক দিন ধরে নানা এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলকর্মীরা৷ যদিও প্রার্থী ঘিরে সবচেয়ে বেশি বিক্ষোভের মুখে পড়ছে বিজেপি জেলা নেতৃত্বগুলি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দলের পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, আসানসোলে বিক্ষোভ তৃণমূলকর্মীদের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement