advertisement

TMC MLA: কালীপুজোর রাতে তৃণমূল বিধায়কের উপর ভয়ঙ্কর হামলা! বেদম মার, হাড়োয়ায় ভয়াবহ ঘটনা

Last Updated:

TMC MLA: মিনাখাঁ বিধানসভার বিধায়িক ঊষারানি মণ্ডল ও তার স্বামী তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডলের উপর হামলার অভিযোগ।

তৃণমূল বিধায়ককে মার
তৃণমূল বিধায়ককে মার
জিয়াউল আলম, মিনাখাঁ: কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনা জেলার দুই বিধায়ক, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের উপর হামলার অভিযোগ। আলাদা আলাদা ভাবে দুই থানায় অভিযোগ দায়ের হয়েছে।
মিনাখাঁ বিধানসভার বিধায়িক ঊষারানি মণ্ডল ও তার স্বামী তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডলের উপর হামলার অভিযোগ। গাড়ি থেকে নামিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশকে গোটা ঘটনা জানানো হয়েছে। দলকেও জানানো হয়েছে এ বিষয়ে।
advertisement
advertisement
জানা যায়, কালীপুজোর রাতে হাড়োয়া থানার কালীপুজোর অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে হাড়োয়া অটো স্ট্যান্ডে মিনাখাঁর বিধায়কের উপর হামলা চালায় বলে অভিযোগ। হাড়োয়ায় কিছু নেতা বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট মারে বলে অভিযোগ। তারপর বিধায়ক ও তাঁর স্বামী গাড়ির দরজা খুলে বাইরে বের হতেই নেতা ও তার অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ।
advertisement
ঘটনায় বিধায়কের বাম পায়ে গুরুতর আঘাত লাগে। কাঠের চ্যালা দিয়ে বিধায়কের পায়ে আঘাত করা হয় বলে অভিযোগ। বিধায়ক ও তাঁর স্বামীকে বাঁচাতে এসে আহত হন বিধায়কের সহকর্মীরা। প্রায় পাঁচ জন সহকর্মী আহত হয়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।
এদিকে, গতকাল রাতেই সন্দেশখালিতে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূলের ব্লক সভাপতি ও তৃণমূলের কর্মীদের উপর হামলার ঘটনায় দুই তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC MLA: কালীপুজোর রাতে তৃণমূল বিধায়কের উপর ভয়ঙ্কর হামলা! বেদম মার, হাড়োয়ায় ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement