advertisement

Jibankrishna Saha Arrest: পাঁচিল টপকে পালানোর চেষ্টা, ঝোপের ভিতর থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে ধরল ইডি! দেখুন ভিডিও

Last Updated:

বাড়ির পিছনের ঝোপের মধ্যে থেকে তৃণমূল বিধায়ককে নিয়ে বেরিয়ে আসছেন ইডি অফিসাররা, এমন ছবি এবং ভিডিও সামনে এসেছে৷

ঝোপের ভিতর থেকে জীবনকৃষ্ণ সাহাকে বের করে নিয়ে আসছেন ইডি আধিকারিকরা৷
ঝোপের ভিতর থেকে জীবনকৃষ্ণ সাহাকে বের করে নিয়ে আসছেন ইডি আধিকারিকরা৷
রঘুনাথগঞ্জ: পাঁচিল টপকে পালানোর চেষ্টা৷ শেষ পর্যন্ত ঝোপের ভিতরে লুকিয়ে ইডি-র অফিসারদের ফাঁকি দিতে চেয়েছিলেন৷ তাতেও অবশ্য শেষ রক্ষা হল না৷ শেষ পর্যন্ত সেই ঝোপের ভিতর থেকেই বড়ঞারজীবনকৃষ্ণকে গ্রেফতার করলেন ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷
বাড়ির পিছনের ঝোপের মধ্যে থেকে তৃণমূল বিধায়ককে নিয়ে বেরিয়ে আসছেন ইডি অফিসাররা, এমন ছবি এবং ভিডিও সামনে এসেছে৷
advertisement
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ দিন ফের মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার রঘুনাথগঞ্জের বাড়িতে হানা দেয় ইডি৷ এর আগে সিবিআই-এর হাতেও নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন জীবনকৃষ্ণ৷ সূত্রের খবর, ইডি হানা দিয়েছে খবর পেয়েই বাড়ির পিছনের দিকের পাঁচিল পেরিয়ে পালানোর চেষ্টা করেন তৃণমূল বিধায়ক৷ এর আগে সিবিআই-এর হাতে গ্রেফতারির সময়ও জীবনকৃষ্ণ তাঁর দুটি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন৷ এ দিনও ইডি হানা দিতেই পালানোর সময় নিজের একটি মোবাইল ফের পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক৷ যদিও তৃণমূল বিধায়কদের মরিয়া চেষ্টা ব্যর্থ হয়৷ তাঁকে গ্রেফতার করার পাশাপাশি পুকুরে ফেলে দেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করে ইডি৷
advertisement
শুধু জীবনকৃষ্ণ সাহার বাড়ি নয়, এ দিন বীরভূমের সাঁইথিয়ায় তাঁর কাউন্সিলর পিসির বাড়িতেও হানা দিয়েছে ইডি৷ জীবনকৃষ্ণের শ্বশুরবাড়ি, বড়ঞার এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jibankrishna Saha Arrest: পাঁচিল টপকে পালানোর চেষ্টা, ঝোপের ভিতর থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে ধরল ইডি! দেখুন ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement