advertisement

TMC Leader: বজবজে শ্যুটআউট, তৃণমূলের যুবনেতাকে গুলি! এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় হামলা

Last Updated:

TMC Leader: বজবজ দু নম্বর ব্লকের ডোঙারিয়া ৭৫ রোডের উপরেই চলল গুলি, গুলিবিদ্ধ এক। দক্ষিণ ২৪ পরগনা বজবজ ২ নম্বর ব্লক নোদাখালির ঘটনা।

তৃণমূল নেতাকে গুলি
তৃণমূল নেতাকে গুলি
সমীর মণ্ডল, বজবজ: বজবজ দু’নম্বর ব্লকের ডোঙারিয়া ৭৫ রোডের উপরেই চলল গুলি, গুলিবিদ্ধ এক। দক্ষিণ ২৪ পরগনা বজবজ ২ নম্বর ব্লক নোদাখালির ঘটনা। সূত্র মারফত খবর যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডল।
স্থানীয় সূত্রে খবর, সকালে কৃষ্ণ মণ্ডল বাইকে করে যাবার সময় পিছন দিক থেকে আরও একটি বাইকে দুষ্কৃতীরা আসে এবং বাইক চলন্ত অবস্থাতেই গুলি মারে। গুলিবিদ্ধ হন কৃষ্ণ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
advertisement
advertisement
স্থানীয়রা উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়েই এলাকায় হাজির হয় নোদাখালী থানার পুলিশ।
এর আগেও গুলিবিদ্ধ হন কৃষ্ণ মণ্ডল। প্রায় বছরখানেক আগে ডোঙারিয়া মোরে সকালে বাজার করতে এসে গুলিবিদ্ধ হন এই তৃণমূল নেতা। সেই যাত্রায় কৃষ্ণ মণ্ডল কোনও রকমে প্রাণে বাঁচেন। আজ আবারও গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Leader: বজবজে শ্যুটআউট, তৃণমূলের যুবনেতাকে গুলি! এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় হামলা
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement