advertisement

ডোমকলে ফের খুন তৃণমূল নেতা

Last Updated:

তৃ়ণমূলের অভিযোগ, সিপিআইএম-এর দুষ্কৃতীরা খুন করেছে ওই তৃণমূলনেতাকে৷ যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম৷

#ডোমকল: তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটল ডোমকলের শাহবাজপুরে৷ নিহত তৃণমূলকর্মীর নাম শাহবাজ শেখ৷ তৃ়ণমূলের অভিযোগ, সিপিআইএম-এর দুষ্কৃতীরা খুন করেছে ওই তৃণমূলনেতাকে৷ যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম৷
কয়েক দিন আগেই গত ১৯ মার্চ ডোমকলে খুন হন এক তৃণমূল নেতা। দলীয় মিটিং সেরে বাড়ি ফেরার পথে খুন হন ডোমকলের তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আলতাফ শেখ। বাইকে করে গড়াইমারি পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখকে নিয়ে বাড়ি ফেরার পথে কুচিয়ামারা গ্রামে আক্রান্ত হন আলতাফ।
জানা গিয়েছে, চার-পাঁচজন দুষ্কৃতি একটি ভ্যানে করে এসে তাঁদের পথ আটকায়। অভিযোগ, মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আলতাফ ও সাবিরকে। সাবির কোনওরকমে পালাতে পারলেও, ঘটনাস্থলেই মৃত্যু হয় আলতাফের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডোমকলে ফের খুন তৃণমূল নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement