advertisement

মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব তৃণমূলেরই যুবনেতার, সোনারপুরে শাসক দলে শোরগোল

Last Updated:

এই ঘটনার পরই অভিযুক্ত প্রতীক দে-র বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কাউন্সিলরের দাদা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার এবং অভিযুক্ত যুবনেতা প্রতীক দে৷
তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার এবং অভিযুক্ত যুবনেতা প্রতীক দে৷
অর্পণ মণ্ডল, সোনারপুর:  তৃণমূলের মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব দিলেন শাসক দলেরই এক যুবনেতা৷ কাউন্সিলর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই মদ্যপ এসে বাড়িতে সদলবলে চড়াও হয়ে মহিলা কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগ ওই যুবনেতার বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরেই রীতিমতো শোরগোল ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুর এলাকায়৷
রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন দলেরই যুবনেতা প্রতীক দে-র বিরুদ্ধে৷ অভিযোগ, পাপিয়াকে বিয়ের প্রস্তাব দেন প্রতীক৷ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকদিন আগে মদ্যপ অবস্থায় প্রতীক সদলবলে পাপিয়া হালদারের বাড়িতে চড়াও হয়৷ ওই মহিলা কাউন্সিলরের বাবা, মা এবং দাদার সামনেই তাঁকে গালিগালাজ করেন ওই যুবনেতা৷ এমন কি বাইরে বেরোলে শারীরিক হেনস্থারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
এই ঘটনার পরই অভিযুক্ত প্রতীক দে-র বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কাউন্সিলরের দাদা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
পাপিয়াদেবীর অভিযোগ, ‘প্রতীক দে-র একটা ব্যক্তিগত চাহিদা ছিল৷ প্রথম থেকেই নিজের স্বার্থসিদ্ধির জন্য সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমি তাঁর স্ত্রী৷ বিভিন্ন সময় মানুষের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলা, খাস জমি দখল করে বিক্রি করে দিত৷ আমি প্রতিবাদ করায় টাকা পয়সা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়৷ তাতেও রাজি না হওয়ায় আমাকে ব্যক্তিগত ভাবে হেনস্থা শুরু হয়েছে৷’
advertisement
অভিযুক্ত প্রতীক দে-র অবশ্য বক্তব্য, ‘অভিযোগ যে যার মতো করতে পারে৷ ওনাকে নিজের অভিযোগ প্রমাণ করতে হবে৷ দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেবো৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব তৃণমূলেরই যুবনেতার, সোনারপুরে শাসক দলে শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement