advertisement

সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশনে তৃণমূল, ভাটপাড়া পুরসভা দখলের লড়াইয়ে নজর সবপক্ষের

Last Updated:

বৃহস্পতিবার টানটান লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে পরাজয় হজম করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে

ARNAB HAZRA
#কলকাতা:  বৃহস্পতিবার টানটান লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে পরাজয় হজম করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। ভাটপাড়া পুরসভায় বিজেপির চেয়ারম্যানকে অনাস্থায় সরিয়ে দেওয়ার পরও আদালতের নির্দেশে খাতায়-কলমে চেয়ারম্যান থেকে গিয়েছে সেই বিজেপির কাউন্সিলর।বিচারপতি অরিন্দম সিনহা'র নির্দেশ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা।তাঁদের যুক্তি, সাম্প্রতিক কর্ণাটক, মহারাষ্ট্র বিধানসভার দিকে নজর দিলেই বোঝা যায় অনাস্থা আসলে কী।
advertisement
সুপ্রিম কোর্ট বারবার পর্যবেক্ষণে জানিয়েছে, গণতন্ত্রের শেষ কথা 'সংখ্যা'। ভাটপাড়া পুরসভায় সেই সংখ্যা যখন তৃণমূল কংগ্রেসের পক্ষে তখন বিজেপির চেয়ারম্যানের এক মুহুর্ত পদে থাকা উচিত নয়। সিঙ্গল বেঞ্চের হার থেকে শিক্ষা নিয়ে শুক্রবার নতুন লড়াইয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চে এদিন ভাটপাড়া অনাস্থা প্রসঙ্গ তুলে ধরবে তৃণমূল কাউন্সিলরদের আইনজীবী। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন রাখা হবে। ডিভিশন বেঞ্চ তা মঞ্জুর করলে,শুক্রবারই শুনানি করে ভাটপাড়া অনাস্থার ফয়সালা চায় তৃণমূল।
advertisement
advertisement
পুরুলিয়ার ঝালদা পুরসভায় ২০১৬ সালের ঘটনা সামনে রেখে বিচারপতি অরিন্দম সিনহা বৃহস্পতিবার রায় দেন। তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের যুক্তি, ঝালদা পুরসভায় ভাইস চেয়ারম্যান এর অনাস্থা বৈঠক বৈধ রাখে হাইকোর্ট এটা সত্যি তবে বৈঠক ডাকা থেকে তা সংঘঠিত হওয়া পর্যন্ত সময়কাল কমিয়ে দেয় আদালত।এই দ্বিতীয় জায়গাটি হাতিয়ার করছে এবার তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ডিভিশন বেঞ্চে ভাটপাড়া মামলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা।
advertisement
আরও দেখু ন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশনে তৃণমূল, ভাটপাড়া পুরসভা দখলের লড়াইয়ে নজর সবপক্ষের
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement