advertisement

তৃণমূলদের বিজয় মিছিলে হামলার অভিযোগ সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাংলায় নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ বাংলা থেকে কার্যত মুছে গিয়েছে বিরোধী দল ৷ গণনার সময়েই ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা ৷

#কুলপি: পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাংলায় নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ বাংলা থেকে কার্যত মুছে গিয়েছে বিরোধী দল ৷ গণনার সময়েই ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা ৷ আর একের পর এক প্রার্থীর জয়ের খবর প্রকাশ্যে আসতেই ভোট কেন্দ্রের বাইরেই অকাল হোলিতে মেতে ওঠেন শাসক দলের কর্মী সমর্থকেরা ৷ সেই উল্লাস থেকে বাদ পড়েনি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকেরাও ৷ কিন্তু সেই মিছিলেই তৃণমূলের কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল সিপিআইএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে ৷
প্রার্থীদের জেতার খবর প্রকাশ্যে আসতেই ভোটকেন্দ্রের বাইরে উল্লাসে সামিল হয় রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা ৷ কিন্তু সেখানেই আচমকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল ৷ এই ঘটনায় চারজন তৃণমূল সমর্থক গুরুতর আহত হয়েছেন ৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূলদের বিজয় মিছিলে হামলার অভিযোগ সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement