advertisement

Accident: বৃষ্টির মধ্যে বেপরোয়া গতি, ছিটকে গেল বাইক! তিন যুবকের পরিণতিতে শিউরে উঠল পূর্বস্থলী

Last Updated:

গুরুতর আহত অবস্থায় বাইকে থাকা তিন জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷

দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল৷
দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল৷
নবকুমার দাস, পূর্বস্থলী: একই মোটরসাইকেলে সওয়ার হয়েছিলেন তিন বন্ধু৷ বর্ষার পিচ্ছিল রাস্তাতেও তীব্র গতিতে ছুটছিল বাইক৷ আর এই বেপরোয়া মনোভাবই ডেকে আনল ভয়ঙ্কর বিপদ৷ ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালেন তিন যুবক৷
বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্বস্থলীর দু নম্বর ব্লকের পাটুলি বাজার থেকে নারায়ণপুর কুলি পাড়াতে বাড়ির দিকে ফিরছিলেন তিন যুবক৷
জানা গিয়েছে, বর্ষার পিচ্ছিল রাস্তায় বেপরোয়া গতিতে চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে৷ এর পর রাস্তার ধারে ছিটকে পড়ে বাইকটি৷
advertisement
advertisement
গুরুতর আহত অবস্থায় বাইকে থাকা তিন জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ জানা গিয়েছে, মৃত তিনজনের নাম সুজয় কেদারবংশী, মুকেশ কেদারবংশী এবং দিপঙ্কর মজুমদার৷ মৃতদের প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে৷ তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা৷
advertisement
স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে সুজয় এবং মুকেশ একই পরিবারের সদস্য৷ বাড়ির শ্রাদ্ধানুষ্ঠানের জিনিস কিনতে পাটুলি বাজারে এসেছিলেন তাঁরা৷ বৃষ্টিতে আটকে পড়ায় ফেরার সময় এলাকার বাসিন্দা দীপঙ্করকেও নিজেদের বাইকে তুলে নেন দুই যুবক৷ পেশায় পরিযায়ী শ্রমিক দীপঙ্কর ট্রেনের টিকিট কাটতে পূর্বস্থলীতে এসেছিলেন৷ বাড়ি ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তীব্র গতিতে থাকার কারণেই মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: বৃষ্টির মধ্যে বেপরোয়া গতি, ছিটকে গেল বাইক! তিন যুবকের পরিণতিতে শিউরে উঠল পূর্বস্থলী
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement