advertisement

Howrah Accident: গাড়িতে আটকে পড়ে ৩ শিশু...! হাওড়ার ভয়ঙ্কর দুর্ঘটনায় নিথর তিন প্রাণ, আহত ২ পড়ুয়া

Last Updated:

Howrah Accident: ভয়ঙ্কর পুলকার দুর্ঘটনা হাওড়ায়, মৃত্যু তিন স্কুল পড়ুয়ার, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

পুকুরে পড়ল পুলকার, ঝাঁপিয়ে পড়ল স্থানীয় মানুষ শেষ রক্ষা হলনা মৃত্যু ৩ 
পুকুরে পড়ল পুলকার, ঝাঁপিয়ে পড়ল স্থানীয় মানুষ শেষ রক্ষা হলনা মৃত্যু ৩ 
উলুবেড়িয়া, রাকেশ মাইতি:  ভয়ঙ্কর পুলকার দুর্ঘটনা হাওড়ায়, মৃত্যু তিন স্কুল পড়ুয়ার। উলুবেড়িয়ার একটি ‘কিন্ডার গার্ডেন’ স্কুল ছুটি হবার পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। সোমবার বিকেলে দুর্ঘটনটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে সরাসরি পুকুরে পড়ে স্কুল গাড়িটি।
মর্মান্তিক এই দুর্ঘটনায়, মৃত্যু হল তিন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উলুবেড়িয়া থানার বহিরায়। দুর্ঘটনায় আহত হয়েছে কয়েকজন পড়ুয়া। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
জানা যায় এদিন বিকেল ৩.৩০ নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল থেকে বেশ কয়েকজন ক্ষুদে পড়ুয়াকে নিয়ে বহিরার উদ্দেশ্যে যাচ্ছিল চারাচালা স্কুল গাড়ি। যাবার পথে হঠাৎ বহিরা শ্মাশানতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। সেই সময় গাড়ির মধ্যে আটকে পড়ে ৫ শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর ২ শিশু গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও তিন শিশু গাড়ির মধ্যে আটকে পড়ে।
advertisement
স্থানীয় মানুষ উদ্ধারের কাজে নেমে পড়ে, গাড়ি থেকে আহত শিশুদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসক তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Accident: গাড়িতে আটকে পড়ে ৩ শিশু...! হাওড়ার ভয়ঙ্কর দুর্ঘটনায় নিথর তিন প্রাণ, আহত ২ পড়ুয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement