কোলাঘাটে নদী থেকে উদ্ধার হল দেহ... কে? কোথা থেকে এল? জানা যায়নি কিছুই...

Last Updated:

রূপনারায়ণে ভাসতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। আর সেটি ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য। কোলাঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কোলাঘাট: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নদী থেকে উদ্ধার হল লাশ। রূপনারায়ণে ভাসতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। আর সেটি ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য। কোলাঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মাঝবয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কোলাঘাটের রেলব্রীজ চত্বর এলাকাতেই দেখতে পাওয়া যায় ভাসমান দেহটি। আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট এলাকায়। উৎসবের আবহে যখন সর্বত্র আনন্দের রেশ, ঠিক সেই সময়েই এই মর্মান্তিক ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। সম্প্রতি এরকমই এক ঘটনা ঘটেছে দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় মোড়ল পুকুর থেকে। উদ্ধার হল এক মা ও তাঁর মাত্র দু’বছরের শিশুকন্যার মৃতদেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মালা হাজরা এবং তাঁর শিশুকন্যার নাম বৃষ্টি হাজরা। গত মঙ্গলবার থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে গতকাল দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা মোড়ল পুকুরের জলে ভাসতে থাকা একটি দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মালা হাজরার দেহ উদ্ধার করে। এরপর থেকেই শুরু হয় নিখোঁজ শিশুটির সন্ধান। পুকুরে নেমে প্রথমে তল্লাশি চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকাবাসীর উদ্যোগে পুকুরে জাল নামানো হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দু’বছরের শিশু বৃষ্টি হাজরার দেহ। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোলাঘাটে নদী থেকে উদ্ধার হল দেহ... কে? কোথা থেকে এল? জানা যায়নি কিছুই...
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয়, দক্ষিণে কুয়াশার সম্ভাবনা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আর জাঁকিয়ে শীত নয়, দক্ষিণে কুয়াশার সম্ভাবনা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আর জাঁকিয়ে শীত নয়

  • দক্ষিণে কুয়াশার সম্ভাবনা

  • আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement