advertisement

Contai Student Death Update: অপমানে নিজেকে শেষ করেছিল ছাত্র, কাঁথির ঘটনায় গ্রেফতার ৩! কী অভিযোগ আনল পুলিশ?

Last Updated:

ছাত্রের মৃত্যুর পরই কাঁথি থানায় অভিযোগ জানিয়েছিলেন মৃত ছাত্রের বাবা৷ তদন্তে নেমে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
কাঁথিতে ইভটিজিংয়ের অভিযোগে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছিল নবম শ্রেণির ছাত্রকে৷ অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ছাত্র৷ গত ২৪ জুলাইয়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল পূর্ব মেদিনীপুরের কাঁথির পিছাবনীতে৷
ছাত্রের মৃত্যুর পরই কাঁথি থানায় অভিযোগ জানিয়েছিলেন মৃত ছাত্রের বাবা৷ তদন্তে নেমে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ৷
এক নাবালিকা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পিছাবনী বাজারের উপরেই ওই ছাত্রকে হেনস্থা করা হয় বলে অভিযোগ৷ ওই ছাত্রীর বাবা কয়েকজন পরিচিতকে নিয়ে তাঁর ছেলেকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করেছিলেন মৃত ছাত্রের বাবা৷ ওই ছাত্র অবশ্য বার বারই দাবি করেছিল সে ওই মেয়েটিকে উত্যক্ত করেনি৷ এমন কি, ওই মেয়েটিকে সে চেনে না বলেও সুইসাইড নোটে লিখে গিয়েছিল ওই ছাত্র৷ সে লেখে, আমি কোনও ভুল করিনি বাবা৷ ওই মেয়েটিকে আমি চিনতামও না৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রকে শারীরিক এবং মানসিক নির্যাতন করার অভিযোগে পিছাবনীর বাসিন্দা অনুপ মণ্ডল, বুবু শ্যামল এবং সুদীপ্ত পণ্ডা নামে তিনজনকে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ৷ এ দিনই ধৃতদের আদালতে তোলা হয়৷ ধৃতদের বিরুদ্ধে ছাত্রকে মারধর, হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো অভিযোগে মামলা করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Contai Student Death Update: অপমানে নিজেকে শেষ করেছিল ছাত্র, কাঁথির ঘটনায় গ্রেফতার ৩! কী অভিযোগ আনল পুলিশ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement