advertisement

ভারতীয় হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা! যা পরিণতি হল...

Last Updated:

সীমান্ত পেরিয়ে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলেন তিন ভারতীয়।

গ্রেফতার প্রতীকী ছবি
গ্রেফতার প্রতীকী ছবি
স্বরূপনগর, বসিরহাট, অনুপম সাহাঃ সীমান্ত পেরিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের ঘটনা বারংবার ঘটছে বলে অভিযোগ উঠছে। সাম্প্রতিক সময়ে এই অভিযোগ আরও বেড়েছে। আবারও সেই একই ঘটনা। বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তিনজন অবৈধভাবে সীমানা পার করে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে গ্রেফতার হওয়া তিনজন কিন্তু বাংলাদেশি নন। তাঁরা ভারতীয়।
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে পার করে ওই তিনজন ভারতীয় রাজ্যে প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়লেন তিনজনই। তাঁদের মধ্যে দুজন মহিলা। একজন আবার ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুম আদালতে পেশ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ট্রাকের নীচে লুকিয়ে অনুপ্রবেশ, বিএসএফের জালে বাংলাদেশি যুবক! ধরা পড়তেই যা ঘটল…!
অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে প্রবেশ করার সময় দুই মহিলা-সহ তিনজনকে আটক করেছে ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। জিজ্ঞাসাবাদের পর ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুনঃ নদী পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরা থেকে সোজা ভারতে! ফের ধরা পড়ল ২ বাংলাদেশি
দিন কয়েক আগে শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টে ট্রাকের নীচে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন এক যুবক। তবে শেষরক্ষা হয়নি। বিএসএফের তৎপরতায় ধরা পড়ে যান যুবক। অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তাও নিত্য-নতুন কৌশলে অনুপ্রবেশের চেষ্টা জারি রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারতীয় হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা! যা পরিণতি হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement