advertisement

এটাই শেষ ২১ জুলাই, এরপর বন্ধ হয়ে যাবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Last Updated:

বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, 'এটাই শেষবার হচ্ছে ২১ জুলাই। এরপর থেকে বন্ধ হয়ে যাবে। কারণ অন্যের কাছ থেকে শহিদ চুরি করে নিয়ে এসে টাকার জোরে এই প্রোগ্রাম করে গায়ের জোর দেখানো।

#মেদিনীপুর: একুশে জুলাইয়ে তৃণমূলের সভা রাজ্যে বাড়ছে উত্তেজনার পারদ৷ ঘুর পথে সভা বানচাল করতে তৃণমূল কর্মীদেরই বাধা দেওয়ার পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর হুঁশিয়ারি, একুশে জুলাইয়ের সভায় আসা তৃণমূল নেতাদের আটকে টাকা আদায় করুন৷ মেদিনীপুরের শ্যাম সংঘ হলে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, এটাই শেষবার ২১ জুলাইয়ের সমাবেশ৷ এরপর বন্ধ হয়ে যাবে৷
বাঁকুড়ার ওন্দায় একটি সভায় দিলীপ ঘোষের কথায়, 'টাকা না-দিলে সমাবেশে যেতে দেবেন না৷ তৃণমূল নেতাদের আটকে টাকা আদায় করুন৷ নেতারা কাটমানি নিলে সমাবেশেই আদায় করুন৷' দিলীপ ঘোষের বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক৷
বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, 'এটাই শেষবার হচ্ছে ২১ জুলাই। এরপর থেকে বন্ধ হয়ে যাবে। কারণ অন্যের কাছ থেকে শহিদ চুরি করে নিয়ে এসে টাকার জোরে এই প্রোগ্রাম করে গায়ের জোর দেখানো। বাংলার মানুষ এ সবের বিরুদ্ধে রায় দিয়েছে। কোমর ভেঙে গিয়েছে, সেই জন্য কালকেই দেখা যাবে তৃণমূল কোথায় আছে।' তাঁর বক্তব্য, হাইকোর্টকেও মানছে রাজ্য সরকার। ১৭টি পুরসভার নির্বাচন করতে দিচ্ছে না। যে বোর্ডগুলো ভেঙে যাচ্ছে, সে গুলোকে জোর করে চালাচ্ছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করছে। রাজ্যে গণতন্ত্রের চরম অবনতি ঘটছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এটাই শেষ ২১ জুলাই, এরপর বন্ধ হয়ে যাবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement