advertisement

শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চালাতে ভয়! স্টিয়ারিংই ধরছেন না চালকরা! হঠাৎ কী হল বনগাঁয়?

Last Updated:

কিছুদিন আগে একটি যাত্রীবাহী বাস রাস্তার গর্তে পড়ে উল্টে যায়, প্রাণ হারান বাস চালক

+
রাস্তা

রাস্তা দিয়ে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন চালকরা

বনগাঁ, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বেহাল রাস্তার কারণে আতঙ্কিত, পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সরব বনগাঁ-বাগদা বাস ও অটো রুটের চালকরা। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন কয়েক হাজার নিত্যযাত্রী। কিছুদিন আগে বনগাঁ থানার চাদা রায়পুর এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস রাস্তার গর্তে পড়ে উল্টে যায়। প্রাণ হারান বাস চালক, আহত হন অন্তত ৩০ জন যাত্রী। সেই ঘটনার পর থেকেই চালকেরা ওই রুটে বাস চালাতে অনীহা প্রকাশ করছেন।
চালকদের বক্তব্য, রাস্তার এমন বেহাল দশায় দুর্ঘটনার আশঙ্কা থাকে, গাড়ি চালাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যন্ত্রাংশ। এই রুটে গাড়ি চালান ঝুঁকিপূর্ণ বলে দাবি তাঁদের। অবিলম্বে রাস্তা সংস্কারের কথা বলেছেন তাঁরা।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল ভারতের মুখ! ১৪ বছরেই তৃষাণ যা করল… জানলে স্যালুট ঠুকবেন!
বাস ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর আঢ্য এই বিষয়ে বলেন, দুর্ঘটনায় যেভাবে চালকের মৃত্যু ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত রাস্তা মেরামত করা হোক, যাতে পরিষেবা স্বাভাবিক হয়। বাস ও অটোচালকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও যাত্রীরাও একযোগে এই রাস্তা সংস্কারের দাবি তুলেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা পরিমল দাস জানান, বাস সহ ভারী যানবাহন চলাচল ও রাস্তা নির্মাণের ক্ষেত্রে গাফিলতির জেরেই দ্রুত ভেঙে যায় রাস্তা। এর মধ্যে বর্ষার জল জমে তা হয়ে ওঠে বিপজ্জনক। রোজ এই রাস্তায় চলাচলের ক্ষেত্রে ছোট বড় দুর্ঘটনা ঘটতেই থাকে। স্থানীয় প্রশাসন বিষয়টি দেখে ও জেনেও নির্বিকার। সীমান্ত শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তার যাত্রীদের ভোগান্তি কবে কমে সেটাই এখন দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চালাতে ভয়! স্টিয়ারিংই ধরছেন না চালকরা! হঠাৎ কী হল বনগাঁয়?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement