advertisement

South 24 Parganas News: বাংলার বিরাট জয়জয়কার! সোনারপুরের মেয়ে যা করল..., বিদেশেও ছড়িয়ে পড়েছে নাম-যশ-খ্যাতি!

Last Updated:

South 24 Parganas News: সোনারপুর থেকে বিদেশে পাড়ি দেয় তার নকশিকাঁথা৷ বিনা পারিশ্রমিকে সেলাই শেখান পদ্মশ্রী প্রীতিকণা তাঁর নকশিকাঁথার চর্চা এ দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। 

+
নকশি

নকশি কাঁথার কাজ

সোনারপুর: সোনারপুর থেকে বিদেশে পাড়ি দেয় নকশিকাঁথা, বিনা পারিশ্রমিকে সেলাই শেখান পদ্মশ্রী প্রীতিকণা তাঁর নকশিকাঁথার চর্চা এ দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ভিন দেশেও। বিনা পারিশ্রমিকেই মহিলাদের সেলাই শেখান তিনি। প্রীতিকণা গোস্বামী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে পেলেন পদ্ম সম্মান৷ নকশিকাঁথার অপূর্ব কাজের জন্য বড় স্বীকৃতি পেলেন বাংলার প্রীতিকণা গোস্বামী। পদ্মশ্রী সম্মাণে ভূষিত করা হয়েছে তাঁকে।
সোনারপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতিকণার হাতের কাজ এখন বিদেশেও পাড়ি দেয়। বিনা পারিশ্রমিকেই মহিলাদের সেলাইয়ের কাজ শেখান তিনি। কাঁথা সেন্টারের নাম এখন লোকের মুখে মুখে ফেরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই বিদেশেও চর্চিত এই প্রীতিকণার কাঁথা সেন্টারে তৈরি নকশিকাঁথার জিনিস। বিদেশে গিয়েও কাজ শিখিয়ে এসেছেন প্রীতিকণা। যদিও তাঁর সারাজীবনের লড়াই ততটাও সহজ ছিল না।প্রীতিকণার সংগ্রামের কাহিনি সারাজীবনের কাজের স্বীকৃতি পেয়েছেন সোনারপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতিকনা গোস্বামী। বাবার মৃত্যুতে মাত্র ১০ বছর বয়সেই অভিভাবকহীন হয়ে পড়েন তিনি। মা এবং পাঁচ বোনের সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। জ্যেঠু তাঁকে নিয়ে চলে যান তাঁর বাড়িতে। সেখানেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা। এর সঙ্গে সঙ্গেই ছোটবেলা থেকে সেলাইয়ের কাজেও তাঁর হাতেখড়ি হয়।
advertisement
advertisement
বান্ধবী রমা দাসের সেলাইয়ের কাজ তাঁকে উৎসাহ দিয়েছিল। রমা সেলাইয়ের কাজের অর্ডার পেতেন। সেই সূত্র ধরেই পীতাম্বরি নামে একটি সংস্থা প্রীতিকণাকেও সেলাইয়ের কাজের অর্ডার দেয়। এরমধ্যেই ১৯৭৭ সালে বিয়ে হয়ে যায় প্রীতিকণার। বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যান তিনি। সিটি কলেজে ভর্তি হন। তবে সন্তানসম্ভবা হয়ে যাওয়ায় আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি। যদিও সেলাইয়ের কাজ থেমে থাকেনি।১৯৯০ সালে ওয়েস্টবেঙ্গল ক্রাফট কাউন্সিল থেকে নকশিকাঁথার কাজের অর্ডার আসে। সেই থেকেই শুরু। কাজ এতটাই ভালহয় পরের বছরই নকশিকাঁথার কাজ শেখানোর একটি বিভাগ খোলা হয় ওই কাউন্সিলে। যার দায়িত্ব দেওয়া হয় প্রীতিকণাকে।
advertisement
২০০১ সালে তিনি তাঁর কাজের জন্য রাষ্ট্রপতি আবদুল কালাম আজাদের কাছ থেকে জাতীয় পুরষ্কার পান। এর আগে তাঁর কাকা পণ্ডিত নিখিল ঘোষ সঙ্গীত বিভাগে পদ্মভূষণ পেয়েছিলেন। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামী  বলেন, “আমি যে এতকাল কষ্ট করেছি, সেই কষ্টেরই ফল পেলাম। ভগবান আমায় যেমন আশীর্বাদ করলেন। আগামীদিনেও যেন এই কাজ আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমার যতদিন ক্ষমতায় কুলবে ততদিন করে যাব এই কাজ।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাংলার বিরাট জয়জয়কার! সোনারপুরের মেয়ে যা করল..., বিদেশেও ছড়িয়ে পড়েছে নাম-যশ-খ্যাতি!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement