advertisement

Vegetables Market: পাইকারি ও খুচরো সব্জির বাজারে দামে বিস্তর ফারাক! জেনে নিন কারণ

Last Updated:

Vegetable price hike: বাজারের ব্যাগ ভরাতে গিয়ে রীতিমত নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। ঊর্ধ্বমুখী প্রায় প্রতিটি সব্জির দাম। আগে বাজারে যে সমস্ত সবজি অল্প দামে পাওয়া যেত, সেই সকল সব্জির দাম এখন বেড়েছে অনেকটাই।

+
সবজির

সবজির বাজার

মুর্শিদাবাদ: বাজারের ব্যাগ ভরাতে গিয়ে রীতিমত নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। ঊর্ধ্বমুখী প্রায় প্রতিটি সব্জির দাম। আগে বাজারে যে সমস্ত সবজি অল্প দামে পাওয়া যেত, সেই সকল সব্জির দাম এখন বেড়েছে অনেকটাই। বিশেষজ্ঞদের দাবি, দেরিতে বর্ষা ঢোকার কারণে এবং বৃষ্টিপাতের ঘাটতির কারণের জন‍্য সব্জির উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। সেই কারণেই আকাশচুম্বি আনাজের দাম।
বর্তমানে নিত্যদিন বাড়ছে সবজির দাম। যার কারণে মাথায় হাত সাধারণ মানুষের। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে টাস্ক ফোর্সের তরফ থেকে। আর সেই অভিযান চালাতে গিয়েই দেখা গেল অন্য চিত্র। সব্জির দামে পাইকারি থেকে খুচরা বাজারে দেখা গেল বিস্তর ফারাক। যা নজরে আসতেই চক্ষু চড়কগাছ টাস্ক ফোর্সের সদস্যদের। মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ডে অবস্থিত সব্জির বাজার। এই বাজারের ওপর নির্ভর করে থাকে বিভিন্ন ব্লকের মানুষজন। কান্দি বাসস্ট্যান্ডের বাজারে পাইকারি এবং খুচরো দু’টি বাজারই অবস্থিত।
advertisement
advertisement
যদিও বিক্রেতাদের দাবি, অকাল খরা, আকাশে বৃষ্টি নেই, ফলে সবজির দাম আকাশ ছোঁয়া হয়েছে। পাইকারি বাজারে অনেক কিছু বাদ থাকে। একনজরে দামের তালিকাঃ বেগুন ৪০টাকা, শসা ২০টাকা, ডাঁটা ১৪০-১৬০ টাকা, টমেটো ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
advertisement
এমনকী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি প্রতি হিসাবে। পাইকারি বাজারে আলু বর্তমানে ৫০কেজি বস্তা ১২৫০ টাকাতে বিক্রি হচ্ছে ফলে এক কেজি আলুর দাম হওয়া উচিৎ ২৫টাকা। কিন্তু খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি প্রতি হিসেবে। অন্য দিকে, পিঁয়াজ ৩০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ৬০, ঝিঙে ৮০, উচ্ছে ৮০, সজনে ডাঁটা ২৬০, ক্যাপসিক্যাম ১২০, বিন ২০০, কাঁচা লঙ্কা ১৫০, ঢ্যাঁড়শ ৭০। কচু ৮০, জ্যোতি আলু ৩৫, চন্দ্রমুখী আলু ৪০, পেঁয়াজ ৫০, আদা ২৫০, রসুন ৩০০ টাকাতে বিক্রি হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetables Market: পাইকারি ও খুচরো সব্জির বাজারে দামে বিস্তর ফারাক! জেনে নিন কারণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement