advertisement

Khardah boy murder: পুরুষ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মা, দেখে ফেলায় খুন দশ বছরের ছেলে? খড়দহে ভাগাড়ে মিলল দেহ

Last Updated:

পুলিশ সূত্রে খবর, নিজের স্বামীর সঙ্গে থাকতেন না ওই নাবালকের মা৷ অন্য একজন ব্যক্তির সঙ্গে নিজের বাড়িতেই থাকতেন তিনি৷

Rapid Read
মায়ের পরকীয়া সম্পর্কের জন্য বলি দশ বছরের ছেলে? প্রতীকী ছবি৷
মায়ের পরকীয়া সম্পর্কের জন্য বলি দশ বছরের ছেলে? প্রতীকী ছবি৷
সুবীর ঘোষ, খড়দহ: মায়ের সঙ্গে তাঁর পুরুষ সঙ্গীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিয়েছিল দশ বছরের ছেলে৷ তার জেরেই খুন হতে হল নাবালককে? চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার খড়দহে৷
ইতিমধ্যেই ওই নাবালককে খুনের অভিযোগে মৃতের মায়ের পুরুষ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বিনোদ রাই নামে ওই অভিযুক্ত জেরায় ওই নাবালককে খুনের কথা স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে খবর৷
গত ১৮ জানুয়ারি থেকে নিখোঁদ ছিল দশ বছরের ওই নাবালক৷ অভিযোগ, বাড়ির সামনে থেকেই তাকে অপহরণ করা হয়৷ সিসিটিভি-তে সেই ছবি ধরাও পড়ে৷ এ দিন সকালে খড়দহের ডাঙাপাড়া এলাকার ভাগাড় থেকে ওই নাবালকের দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় প্রথম থেকেই ওই নাবালকের মায়ের পুরুষ সঙ্গী বিনোদ রাইয়ের উপরে সন্দেহের তির ছিল পুলিশের৷ এ দিন নাবালকের দেহ উদ্ধারের পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, নিজের স্বামীর সঙ্গে থাকতেন না ওই নাবালকের মা৷ অন্য একজন ব্যক্তির সঙ্গে নিজের বাড়িতেই থাকতেন তিনি৷ এ নিয়ে ওই ব্যক্তির পরিবার নাবালকের মায়ের উপরেও ক্ষুব্ধ ছিল৷ সেই আক্রোশ থেকেই নাবালককে অপহরণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রথম থেকেই সন্দিহান ছিল এলাকাবাসী৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত বিনোদ রাই জেরায় স্বীকার করেছে, তার সঙ্গে নিজের মাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল ওই নাবালক৷ এ কথা নিজের বাবাকে জানিয়ে দেবে বলে জানিয়েছিল সে৷ তাই ওই নাবালকের মুখ বন্ধ করতেই অপহরণ করে নিজের প্রেমিকার ছেলেকে সে খুন করেছে বলে স্বীকার করে নিয়েছে অভিযুক্ত বিনোদ রাই৷ ওই নাবালকের মায়ের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khardah boy murder: পুরুষ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মা, দেখে ফেলায় খুন দশ বছরের ছেলে? খড়দহে ভাগাড়ে মিলল দেহ
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement