advertisement

School student commits suicide: স্কুলে সিগারেট খেয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী, ছবি ভাইরাল হতেই নিল চরম সিদ্ধান্ত

Last Updated:

কয়েকদিন আগে স্কুলে বন্ধুদের সঙ্গে সিগারেট খেয়েছিল ওই ছাত্রী৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় কেউ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#অনুপ বিশ্বাস, ক্যানিং: সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল৷ সেই অপমানে আত্মহত্যার পথ বেছে নিল ছাত্রী৷ এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ক্যানিংয়ে৷
ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের গোলাবাড়ি গ্রামে৷ জানা গিয়েছে, আত্মঘাতী ছাত্রী ইট খোলার রাজনারায়ণ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল৷
advertisement
কয়েকদিন আগে স্কুলে বন্ধুদের সঙ্গে সিগারেট খেয়েছিল ওই ছাত্রী৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় কেউ৷ ওই ছবি ছাত্রীর পরিচিতদের অনেকেরই চোখে পড়ে৷ যা নিয়ে ছাত্রীকে কটাক্ষের শিকারও হতে হয়৷
advertisement
এই ঘটনার জেরেই চরম সিদ্ধান্ত নেয় ওই ছাত্রী৷ এ দিন সকালে ওই ছাত্রীর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না৷ সেই সুযোগেই ১৫ বছরের ওই কিশোরী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে৷ প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরেই তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ যদিও চিকিৎসকরা ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন৷ ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School student commits suicide: স্কুলে সিগারেট খেয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী, ছবি ভাইরাল হতেই নিল চরম সিদ্ধান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement