advertisement

West Medinipur News: মুঘল যুগ থেকে ব্রিটিশ আমল, কেমন ছিল মুদ্রা? দেখুন শিক্ষকের সংগ্রহ

Last Updated:

প্রতিদিনই বহু অনুসন্ধিৎসু মানুষ আসেন সন্তু জানার কাছে। পরখ করে দেখেন তার সংগ্রহকে। আর এতেই বেশ খুশি সন্তু বাবু। বিনামূল্যে বিভিন্ন কয়েন সম্পর্কেও জানতে পারবেন তার কাছে।

+
শিক্ষকের

শিক্ষকের কয়েন সংগ্রহ

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে ১৯৪৭ এ। তবে আজ থেকে প্রায় শত বছর আগে, কেমন কয়েন ব্যবহার করত ভারতীয়রা? কেমন কয়েন ব্যবহার করেছিল ইংরেজরা? আপনি কোনওদিন প্রত্যক্ষ করেছেন? কিংবা মুঘল আমলে কেমন ছিল মুদ্রা? কিংবা বিদেশের কয়েন কেমন দেখতে হয়? তবে এক শিক্ষক সংগ্রহ করে রেখেছেন প্রায় শতাধিক কয়েন। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন কয়েন তার সংগ্রহে। আপনি চাইলে বিনামূল্যে পরখ করে দেখতে পারেন।
শিক্ষকের বাড়িতে গিয়ে তার সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের কয়েন দেখে অভিভূত হবেন। প্রত্যেকেরই এক এক ধরনের শখ থাকে। ছোট থেকেই দেশ-বিদেশের কয়েক সংগ্রহের নেশা শিক্ষক সন্তু জানার।একাধিক দেশে ব্যবহৃত নানান মুদ্রা রয়েছে তার সংগ্রহে। পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমান্ত এলাকা দাঁতনের বাসিন্দা সন্তু জানা পেশায় শিক্ষক হলেও তার নেশা ইতিহাস উদঘাটন এবং ইতিহাস সংরক্ষণ। তবে ছোট থেকেই কয়েন সংগ্রহের নেশা তার। ছোটবেলায় কখনও বাবার কাছে কিংবা অন্যদের কাছে থাকা কয়েন সংগ্রহ করে রাখতেন। তবে পরবর্তীতে সেই আবদারকে শখে পরিণত করেছেন তিনি।
advertisement
advertisement
এখনও পর্যন্ত প্রায় ৪০ টি ভিন্ন দেশের কয়েন রয়েছে তার সংগ্রহে এবং সযত্নে সেগুলিকে গুছিয়ে রেখেছেন তিনি। ইউরোপ, জার্মানি, ইতালি, ফ্রান্স সহ নানান বিদেশের নানা দেশের কয়েন রয়েছে তার কাছে।  শুধু তাই নয়, বিদেশের পাশাপাশি নিজের দেশ ভারতবর্ষেরও প্রাচীন কয়েন রয়েছে তার সংগ্রহে। প্রাচীন মুঘল সময়ের এক পাই , সিক্কা থেকে নানান মুদ্রা রয়েছে শিক্ষকের সংগ্রহে। এছাড়াও ইংরেজ আমলেও রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত কয়েনও রয়েছে তার কাছে। স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সময়ের একাধিক কয়েন রয়েছে শিক্ষকের সংগ্রহে।
advertisement
ভারতবর্ষে প্রকাশিত বিভিন্ন মনীষীর ছবি, বিভিন্ন ঘটনার বিবরণ সম্বলিত কয়েন রয়েছে শিক্ষক সন্তু জানার সংগ্রহে।  প্রতিদিনই বহু অনুসন্ধিৎসু মানুষ আসেন সন্তু জানার কাছে। পরখ করে দেখেন তার সংগ্রহকে। আর এতেই বেশ খুশি সন্তু বাবু। বিনামূল্যে বিভিন্ন কয়েন সম্পর্কেও জানতে পারবেন তার কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মুঘল যুগ থেকে ব্রিটিশ আমল, কেমন ছিল মুদ্রা? দেখুন শিক্ষকের সংগ্রহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement