advertisement

পুলিশের খাল খিঁচে নেওয়ার নিদান বিজেপি বিধায়কের! পদ্ম ব্রিগেডের অবরোধ ঘিরে ধুন্ধুমার

Last Updated:
পুলিশের খাল খিঁচে নেওয়ার নিদান বিজেপি বিধায়কের
পুলিশের খাল খিঁচে নেওয়ার নিদান বিজেপি বিধায়কের
হাবড়া, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলমঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন শুভেন্দু ও অন্যান্য বিধায়করা। সেই সময়ই তাঁর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের নানান প্রান্তে পথে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন সন্ধ্যায় হাবড়া স্টেশন রোড লাগোয়া যশোর রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। সেই কর্মসূচি ঘিরেই পুলিশের সঙ্গে পদ্ম ব্রিগেডের কর্মী, সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়।
জানা যাচ্ছে, এদিন দীর্ঘক্ষণ অবরোধের পর বিজেপি কর্মীদের অবরোধ তুলে নিতে বলে পুলিশ। কিন্তু তাঁরা অবরোধ না তোলায় উর্দিধারীদের সঙ্গে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়, শুরু হয় টানাহ্যাঁচড়া।
আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা! আজ প্রাণে মারার জন্যই…! বিস্ফোরক বিজেপি নেতা
জল গড়ায় হাবড়া থানার দোরগোড়া অবধি। থানার সামনে এসে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত হন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। থানার গেটের সামনে দাঁড়িয়েই পুলিশের খাল খিঁচে নেওয়ার নিদান দেন তিনি।
advertisement
advertisement
বিরোধী দলনেতার কনভয়ে হামলার প্রতিবাদে এদিন জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। ২৪ নং রেলগেট সংলগ্ন পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ অন্যান্য কর্মী সমর্থক। প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখা হয়েছিল ব্যস্ততম ঘোষপাড়া রোড।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের খাল খিঁচে নেওয়ার নিদান বিজেপি বিধায়কের! পদ্ম ব্রিগেডের অবরোধ ঘিরে ধুন্ধুমার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement