advertisement

Suvendu Adhikari: 'উপমুখ্যমন্ত্রীর পদ দিতে চেয়েছিল', তৃণমূল ছাড়া নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Last Updated:

এর আগে একাধিক বার শুভেন্দু ওই সমস্ত বৈঠকের প্রসঙ্গ তুলে দাবি করেছিলেন, তাঁকে ধরে রাখতে মরিয়া চেষ্টা করেছিল তৃণমূল৷

বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী৷
বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী৷
এগরা: তিনি যাতে তৃণমূল না ছাড়েন, তার জন্য তাঁকে উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় পঞ্চায়েত ভোটের প্রচারে সভা করতে গিয়ে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর দাবি, ২০২০ সালের ১ ডিসেম্বর তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়৷ প্রসঙ্গত, এর কয়েকদিন পরে ২০ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷
এ দিন এগরার সভায় শুভেন্দু বলেন, ‘তৃণমূল আমার কোনও পদ কাড়েনি৷ চেয়ারম্যান, মন্ত্রিত্ব সব পদ রেখেছিল৷ লাস্ট ১ ডিসেম্বর ২০২০ উপমুখ্যমন্ত্রীর পদ দিতে চেয়েছিল৷ ছুড়ে ফেলে দিয়ে চলে এসেছি৷’
প্রসঙ্গত, শুভেন্দু যে সময়ের কথা বলছেন, তখন তাঁর ক্ষোভ প্রশমনে একাধিক বৈঠক করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা৷ শুভেন্দুর সঙ্গে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছিল সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো দলের প্রবীণ সাংসদদের৷ শেষ পর্যন্ত অবশ্য সেই আলোচনা ফলপ্রসূ হয়নি৷ শেষ পর্যন্ত বিজেপি-তেই যোগ দেন শুভেন্দু৷
advertisement
advertisement
এর আগে একাধিক বার শুভেন্দু ওই সমস্ত বৈঠকের প্রসঙ্গ তুলে দাবি করেছিলেন, তাঁকে ধরে রাখতে মরিয়া চেষ্টা করেছিল তৃণমূল৷ যদিও তাঁকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, এমন দাবি প্রথম করলেন রাজ্যের বিরোধী দলনেতা৷ যদিও শুভেন্দু অধিকারীর এই দাবিেক গুরুত্ব দিতে চাননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর পাল্টা কটাক্ষ, গ্রেফতারির ভয়েই বিজেপি-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷
advertisement
এ দিন এগরার সভা থেকেও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী৷ অভিযোগ করেন, পঞ্চায়েত ভোটে ভোট লুঠ করতে জলপথে বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে রাজ্যে৷ শুভেন্দু দাবি করেন, ‘পঞ্চায়েত ভোট কোয়ার্টার ফাইনাল৷ আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-র আসন সংখ্যা ১৮ থেকে বেড়ে ৩৬ হবে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'উপমুখ্যমন্ত্রীর পদ দিতে চেয়েছিল', তৃণমূল ছাড়া নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement