advertisement

Suvendu Adhikari: 'অনৈতিক সিদ্ধান্ত, অত্যন্ত খারাপ', ষষ্ঠীতে নন্দীগ্রামে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন, ''পুজোর সময় লোকজনকে আনন্দে রাখতে হয়, এরকম ভাড়া বৃদ্ধি করা অনুচিত কাজ।''

ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী
ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী
#নন্দীগ্রাম: হলদিয়া-কেন্দেমারি ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পুজো উদ্বোধনে এসে তিনি বলেন, ''পুজোর সময় অনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা অত্যন্ত খারাপ জিনিস।"
তিনি আরও বলেন, ''পুজোর সময় লোকজনকে আনন্দে রাখতে হয়, এরকম ভাড়া বৃদ্ধি করা অনুচিত কাজ। যারা আন্দোলন করছে তাদেরকে বলব, পৌরসভার সামনে গিয়ে আন্দোলন করুন।''
advertisement
এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গেও তিনি বলেন, ''জাগলার ও মিথ্যাচার বন্ধ হওয়া দরকার। আগে ১ তারিখে লক্ষীর ভাণ্ডার আসত, এখন ২১ তারিখ হয়ে গেছে। কবে বন্ধ হবে জানি না। বন্ধ হোক চাই না। আরও বেশি করে দিক, কিন্তু কবে বন্ধ হবে জানি না।''
advertisement
অন্যান্য জায়গার পাশাপাশি নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রের আমগেছিয়ায় আজাদ সংঘের পুজো উদ্বোধনে আজ এসেছিলেন শুভেন্দু অধিকারী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'অনৈতিক সিদ্ধান্ত, অত্যন্ত খারাপ', ষষ্ঠীতে নন্দীগ্রামে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement