advertisement

শোকেসের উপর বসে দেদার সাবাড় কুরকুরে, বিস্কুট! সুন্দরবনের হনুমানদের তাণ্ডবে অস্থির সবাই

Last Updated:

সুন্দরবনের খাবারের সংকটে হনুমানের দল হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও মিনাখায় দোকান ও বাড়িতে হানা দিচ্ছে। রঞ্জিত মুখার্জি জানিয়েছেন, নির্বিচারে গাছ কাটা মূল কারণ।

সুন্দরবনে খাবারের সংকটে হনুমানের দল গ্রামে হানা, আতঙ্কে বাসিন্দারা
সুন্দরবনে খাবারের সংকটে হনুমানের দল গ্রামে হানা, আতঙ্কে বাসিন্দারা
সুন্দরবন , অনুপম সাহা: সুন্দরবনের জঙ্গলে খাবারের সংকটের জেরে লোকালয়ে নেমে এসেছে হনুমানের দল। কখনও দোকানের ভিতরে ঢুকে পড়ছে, কখনও বাড়ির ঘরে। খাবারের কৌট খুলে বেঞ্চির উপর বসে দিব্যি বিস্কুট, চানাচুর, ফলমূল খাচ্ছে। কোথাও আবার কাচের শোকেসের উপর বসে লেজ দুলিয়ে আলুর চিপস, কুরকুরে সাবাড় করছে। এই দৃশ্য শুধু দেখেই যাচ্ছেন গ্রামের মানুষ।
উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও মিনাখার একাধিক গ্রামে গত কয়েক দিন ধরে এই হনুমান তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসী ও ব্যবসায়ীরা। এলাকায় ঘুরে বেড়াচ্ছে একাধিক হনুমানের দল। দোকানের ভিতর থেকে খাবারের বোয়াম টেনে নিয়ে বেরিয়ে এসে বেঞ্চির উপর বসে খাচ্ছে চানাচুর। কখনও আবার দোকানের ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। বিস্কুট, ফল, চিপস—যা পাচ্ছে তাই খাচ্ছে তারা।
advertisement
ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে এই সমস্যা ক্রমেই বেড়েছে। হনুমানের তাড়ায় ছোট শিশুরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। দেখলেই তাড়া করা, কখনও বাড়ির ভিতরে ঢুকে পড়া, কখনও দোকানে হানা—নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
advertisement
স্থানীয়দের একাংশের দাবি, সুন্দরবনের জঙ্গলে খাবারের সংকট দেখা দেওয়াতেই হনুমানের দল লোকালয়ে হানা দিচ্ছে। পরিবেশবিদ রঞ্জিত মুখার্জির বক্তব্য, সুন্দরবন এলাকায় নির্বিচারে গাছপালা কাটা হচ্ছে। এর ফলে হনুমান ও বাঁদরের প্রাকৃতিক খাদ্য, বিশেষ করে ফলের গাছ কমে যাচ্ছে। খাদ্যের অভাবেই তারা জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে এবং খাবারের সন্ধানে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে। তাঁর মতে, বর্তমানে এই প্রাণীদের অবস্থা কার্যত ভিখারির মতো হয়ে দাঁড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শোকেসের উপর বসে দেদার সাবাড় কুরকুরে, বিস্কুট! সুন্দরবনের হনুমানদের তাণ্ডবে অস্থির সবাই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement