advertisement

Murshidabad News: মিডডে মিলের খাবার খেয়ে ৬০ জন পড়ুয়ার এ কী হল! মুর্শিদাবাদে তোলপাড় কাণ্ড

Last Updated:

কী কারণে এই ঘটনা ঘটল ফুড ইন্সপেক্টর তা তদন্ত করে দেখছে।

মুর্শিদাবাদ: মিডডে মিলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ৬০জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার আখরিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। এদিন স্কুলের মিডডে মিল খাওয়ার কিছুক্ষণ পরেই ছাত্র ছাত্রীদের পেটে অসহ্য যন্ত্রণা ও বমি হতে শুরু করে। একে একে প্রায় ৬০জন অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাদেরকে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্কুলের সামনে অভিভাবকেরা ভিড় করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ। বিডিও অফিস থেকে পুরো ঘটনার তদন্ত চলছে। তবে অভিযোগ উঠছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তৎপরতার সঙ্গে কোনও ব্যবস্থা গ্রহণ করেননি।
সপ্তম শ্রেণীর অসুস্থ ছাত্রী রানি খাতুন বলে, ‘মিডডে মিল খাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ আমার পেটে অসহ্য যন্ত্রনা হতে শুরু করে। আমাদের ক্লাসের আরও ৫জনের এইরকম পেটে যন্ত্রণা শুরু হয়। স্কুলের শিক্ষকদের জানাতেই আমাদের হাসপাতালে নিয়ে আসে।’ ব্লক স্বাস্থ্য আধিকারিক উৎপল মজুমদার বলেন, ‘খবর পাওয়া মাত্র তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে লালবাগে মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। আতঙ্কিত হয়েই অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তবে ভয়ের কোনও কারণ নেই। কী কারণে এই ঘটনা ঘটল ফুড ইন্সপেক্টর তা তদন্ত করে দেখছে।’
advertisement
advertisement
আরও পড়ুন: বলুন তো দেখি একবার রান্না করে সারা বছর খাওয়া যায় কোন জিনিস? উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছে সবাই
ভগবানগোলা ২নং ব্লকের যুগ্ম বিডিও বাসব চট্টোপাধ্যায় বলেন, ‘সমস্ত ছাত্র ছাত্রীদের দ্রুত চিকিৎসা শুরু হয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’ খবর পেয়ে মুর্শিদাবাদের এসডিও সুদীপ ঘোষ লালবাগ মহকুমা হাসপাতালে আসেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মিডডে মিলের খাবার খেয়ে ৬০ জন পড়ুয়ার এ কী হল! মুর্শিদাবাদে তোলপাড় কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement