advertisement

অনুমতি ছাড়াই রমরমিয়ে চলছে মদের দোকান, রাস্তায় শুয়ে প্রতিবাদ স্কুল পড়ুয়াদের

Last Updated:
#বাঁকুড়া: বিভিন্ন ইস্যুতে এবার আন্দোলনে পড়ুয়ারাও। রাস্তার ধারে গজিয়ে ওঠা মদের দোকান বন্ধের দাবিতে রাস্তায় শুয়ে প্রতিবাদ স্কুল পড়ুয়াদের , পথ অবরোধে সামিল স্থানীয় বাসিন্দারাও।
বাঁকুড়া সদর থানার সোনাদহ এলাকার ঘটনা। অভিযোগ সরকারি অনুমতি ছাড়াই রমরমিয়ে ওই দোকান থেকে বিক্রি হচ্ছে মদ। স্কুল যাতায়াত থেকে শুরু করে বাজার হাট যাওয়ার পথে স্থানীয়দের প্রতিদিন শুনতে হচ্ছে মদ্যপদের কটূক্তি। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা। বিক্ষোভে পড়ুয়াদের সঙ্গে যোগ দেন ২১টি গ্রামের বাসিন্দারা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান হয়।
advertisement
advertisement
মদের দোকানের মালিক দোকান বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। কিছুদিন আগেই শিক্ষকের দাবীতে পুরুলিয়া জেলা স্কুলে আন্দোলনে নেমেছিল খুঁদে পড়ুয়ারা। পথ অবরোধ থেকে স্কুল বয়কটেও সামিল হয়েছিল কয়েকশো খুঁদে পড়ুয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুমতি ছাড়াই রমরমিয়ে চলছে মদের দোকান, রাস্তায় শুয়ে প্রতিবাদ স্কুল পড়ুয়াদের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement