advertisement

Barasat: স্টেট ইউনিভার্সিটিতে ঘাড়ধাক্কা পড়ুয়াদের! বারাসতে ইউনিভার্সিটিতে চাঞ্চল্য

Last Updated:

Barasat- স্টেট ইউনিভার্সিটিতে সেমিস্টারের সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে গিয়েই, নিরাপত্তারক্ষীদের ঘাড় ধাক্কা খেতে হল পড়ুয়াদের! উত্তেজনা ছড়াল বিশ্ববিদ্যালয় চত্বরে।

Rapid Read
বারাসাত স্টেট ইউনিভার্সিটি
বারাসাত স্টেট ইউনিভার্সিটি
উত্তর ২৪ পরগনা: স্টেট ইউনিভার্সিটিতে সেমিস্টারের সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে গিয়েই, নিরাপত্তারক্ষীদের ঘাড় ধাক্কা খেতে হল পড়ুয়াদের! উত্তেজনা ছড়াল বিশ্ববিদ্যালয় চত্বরে।
জানা গিয়েছে, ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সীমা বাড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে আসেন বেশ কয়েকটি কলেজের প্রায় ৫০ থেকে ৬০ জুন কলেজ পড়ুয়া। দুই থেকে আড়াই মাসের মধ্যে পরীক্ষার সময়সীমা বেধে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ওই পড়ুয়ারা।
তাঁদের দাবি, এত কম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হলে সমস্যায় পড়বেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই সিলেবাস শেষ না হওয়ার কারণে পরীক্ষার প্রস্তুতিতেও খামতি রয়েছে বলেই জানান ওই কলেজ ছাত্রছাত্রীরা। সেই কারণেই উপাচার্যের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ক্যাম্পাসে উপস্থিত হন তারা।
advertisement
advertisement
আরও পড়ুন- শৈশবে পিতৃহীন, মা গৃহশিক্ষিকা, প্রতিবন্ধকতা পেরিয়ে WBCS-এ প্রথম অভাবী পরিবারের প্রিয়তোষ
অভিযোগ, কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে না পেরে পড়ুয়ারা উপাচার্যের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরুষ নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠায় এবং সেই নিরাপত্তারক্ষীরাই মহিলা ও পুরুষ পড়ুয়াদের মারধর করে সেখান থেকে সরিয়ে দেয়।
advertisement
ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যাম্পাসে প্রবেশেও বাধা দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই। ঘটনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না মিললেও, পরিস্থিতি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। এখন দেখার কলেজ পড়ুয়াদের এই সমস্যা সমাধানে কোনও পথ বেরোয় কিনা!
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat: স্টেট ইউনিভার্সিটিতে ঘাড়ধাক্কা পড়ুয়াদের! বারাসতে ইউনিভার্সিটিতে চাঞ্চল্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement