advertisement

সারারাত নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার শিশুর দেহ! গ্রেফতার সৎ মা

Last Updated:

নুরুল শেখের প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে চলে যান। তারপর আবারও বিয়ে করেন নুরুল হাসান। এরপর থেকেই প্রথম পক্ষের কন্যা সন্তানকে নিয়ে সমস্যা দেখা দেয়। সেই নিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির ঝামেলা চলছিল

গ্রেফতার সৎ মা
গ্রেফতার সৎ মা
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগণা, অনুপ বিশ্বাস: পাঁচ বছরের শিশু কন্যাকে খুন করার অভিযোগ গ্রেফতার সৎ মা। ক্যানিংয়ের জীবনতলার ঘটনা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার দেউলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পারগাঁতি গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় নুরুল হাসান শেখের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে একটি পাঁচ বছরের কন্যা সন্তান ছিল। তাকেই খুন করার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী’র বিরুদ্ধে।
আরও পড়ুন: হেলমেট ছাড়াই শিশুকে নিয়ে বাইকে সুহানা সফর! মুখোমুখি সংঘর্ষে নিভল ৩ জনের জীবনপ্রদীপ, আশঙ্কাজনক ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরুল শেখের প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে চলে যান। তারপর আবারও বিয়ে করেন নুরুল হাসান। এরপর থেকেই প্রথম পক্ষের কন্যা সন্তানকে নিয়ে সমস্যা দেখা দেয়। সেই নিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির ঝামেলা চলছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন। হঠাৎ করেই বুধবার রাত থেকে পাঁচ বছরের ওই শিশু কন্যা নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজলেও তার সন্ধান মেলেনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ছাত্রীরা পড়া না পাড়ায় চটে গেলেন ইংরেজির স্যার! শেষে ২১ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হল
বৃহস্পতিবার সকালে আবার চারিদিকে খোঁজ শুরু হয়। সেই সময় বাড়ির সামনের পুকুর থেকে ওই শিশুটির দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর জীবনতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মৃত শিশুটির সৎ মা’কে গ্রেফতার করে। কী কারণে ঐ শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। ফলে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সারারাত নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার শিশুর দেহ! গ্রেফতার সৎ মা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement