advertisement

Hooghly News: 'সুস্থ থাকুক, ভারতের জয় হোক!' ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় এবার বিশেষ আয়োজন বৃদ্ধাশ্রমে

Last Updated:

ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা বৃদ্ধাশ্রমে

+
ভারতীয়

ভারতীয় সেনাদের জন্য বিশেষ প্রার্থনা বৃদ্ধাশ্রমে

হুগলি: ভারত পাক সীমান্তে যুদ্ধরত ভারতীয় বীর সেনাদের সুস্থতা কামনা। যু্দ্ধ জয়ের জন্য প্রার্থনা আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদের। আবাসিকরা সকলেই বৃদ্ধ বৃদ্ধা, তাদের প্রার্থনা, যারা যুদ্ধ করছেন ভারতের বীর সেনা, তাদেরও পরিবার আছে।তাদের জন্য চিন্তা আছে। তাই তাদের সুস্থতা কামনা করার পাশাপাশি এই যুদ্ধে জয়লাভের জন্য প্রার্থনা করছেন প্রবীন আবাসিকরা।
অপারেশান সিঁদুর-এ পহেলগাঁও হত্যার পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে ভারত। জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের এয়ারফোর্স। তার পাল্টা হামলা শুরু করে প্রতিহত হচ্ছে পাকিস্তান। ভারত পাকিস্তান সীমানায় রাতের আকাশে শুধু আলোর ঝলকানি আর প্রচন্ড শব্দ। যে ভারতীয় সেনারা যুদ্ধে সামিল হয়েছেন তাদের জন্য এবং ভারতের জয়ের জন্য প্রার্থনা করেন প্রবীন আবাসিকরা।
advertisement
advertisement
দেশের সন্তানরা সুস্থ থাকুক। দেশ পাকিস্তানকে হারিয়ে আরও একবার জয়লাভ করুক আপামর ভারতবাসীর মত চাইছেন আবাসিকরা। একই সঙ্গে তারা প্রার্থনা করছেন যাতে ভারতীয় সেনাদের কোন ক্ষতি না হয়। কারণ তারা কারো মা, কারো বাড়ির ছেলে, কারো ভাই, কারো স্বামী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা সকলেই এখন দেশ বাঁচানোর জন্য সীমান্তে রক্ষা করছে। তাই আবাসনের সমস্ত বৃদ্ধারা তারা প্রার্থনা করছেন যাতে কোন মায়ের কোল খালি না হয়। এ বিষয়ে আবাসিকের এক মহিলা জানান, মঙ্গল কামনায় তারা বিশেষ প্রার্থনা করছেন। একই সঙ্গে তারা চাইছেন যাতে ভারতীয় সেনারা যুদ্ধ জয় করে ফিরুক।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: 'সুস্থ থাকুক, ভারতের জয় হোক!' ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় এবার বিশেষ আয়োজন বৃদ্ধাশ্রমে
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement