advertisement

Sovandeb Chatterjee: 'বাস কন্ডাক্টর এখন ৫০ বিঘা জমির মালিক!' কাকে বিঁধলেন শোভনদেব, চর্চা তুঙ্গে

Last Updated:

শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহের বিধায়ক৷ সম্প্রতি পানিহাটির একটি সভা থেকে এই মন্তব্য করতে শোনা যায়৷

শোভনদেব চট্টোপাধ্যায়৷
শোভনদেব চট্টোপাধ্যায়৷
শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহের বিধায়ক৷ সম্প্রতি পানিহাটির একটি সভা থেকে এই মন্তব্য করতে শোনা যায়৷ কৃষিমন্ত্রী বলেন, 'আমার গায়ে কেউ কালি লাগাতে পারেনি৷ চাই না কেউ লাগাক৷ এত বছর রাজনীতিতে আছি, মাথা উঁচু করে আছি৷ আমাকে ব্যবহার করে কেউ নিজের সম্পদ বাড়াক চাই না৷ আমার চাল চলন জীবন যাত্রা কেমন, আপনারাই খেয়াল রাখুন৷ কাজ করছি না ক্ষমতা ব্যবহার করে সম্পদ বাড়াচ্ছি, খেয়াল রাখুন৷ তা না হলে আমাদের দেশ, সমাজ ধ্বংস হয়ে যাবে৷ ভোট দেবেন আর খেয়াল রাখবেন না আমরা কেমন আছি! আমাকে নির্বাচিত করেছেন আপনারা, আমার বাবা করেনি৷ আমাকে বিধায়ক করেছে আমার দল, সাধারণ মানুষ৷'
advertisement
advertisement
এর পরেই কটাক্ষের সুরে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'কিছু না করেই অনেকে অনেক কিছু পেয়ে যাচ্ছে৷ কেউ বাসের কন্ডাক্টর থেকে পঞ্চাশ বিঘা জমির মালিক হয়ে গেল৷'
কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক তাপস রায় রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন৷ এবার শোভনদেবের কথায় উঠে এলে নেতাদের আর্থিক প্রতিপত্তি নিয়ে সমালোচনার সুর৷
advertisement
শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের নেতারাও৷ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'শোভনদেববাবু তৃণমূলের প্রথম বিধায়ক৷ উনি কোন জীবনযাত্রা বজায় রাখেন, কাজ করেন সেটা যাঁরা ওনাকে চেনেন, সবাই জানেন৷ ওনার মতো মানুষ তৃণমূলে কীভাবে আছেন, জানি না৷'
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন. 'উনি আদ্যন্ত রাজনীতির লোক৷ রাজনৈতিক নীতি আলাদা হলেও তাই কোনওদিন ওনার সঙ্গে আমাদের সংঘাত হয়নি৷ শোভনদেববাবুর মতো তৃণমূলে অনেকেই আছেন যাঁরা আত্মগ্লানিতে ভুগছেন৷ ভাবছেন কোন দল তৈরি করলাম, কাদের নেতা করলাম৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sovandeb Chatterjee: 'বাস কন্ডাক্টর এখন ৫০ বিঘা জমির মালিক!' কাকে বিঁধলেন শোভনদেব, চর্চা তুঙ্গে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement