advertisement

South 24 Parganas News: ১৫ দিনে ২২০০ কিলোমিটার! বারুইপুর থেকে আজমীর শরীফ সাইকেলে যাত্রা একদল যুবকের

Last Updated:

South 24 Parganas News: আজমীর শরীফের উদ্দেশ্যে সাইকেলে রওনা দিলেন বারুইপুরের একদল যুবক। সাইকেল চালিয়ে ২২০০ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছবেন আজমীর শরীফের উরুস অনুষ্ঠানে।

+
বারুইপুর

বারুইপুর থেকে আজমীর শরীফে সাইকেলে যাত্রা

দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: বারুইপুর থেকে আজমীর শরীফের দূরত্ব প্রায় ২২০০ কিলোমিটার। সেই দীর্ঘ পথ পাড়ি দিতে সাইকেলকে সঙ্গী করে রওনা হলেন বারুইপুরের এক যুবক ও তার সঙ্গীরা। বারুইপুর থেকে দিল্লি হয়ে রাজস্থানের আজমীর শরিফ পৌঁছবেন তারা। আগামী ১৫ দিনের মধ্যে দিল্লি পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছেন। প্রতিদিন ১০০ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে এগোতে চান তারা।
অনেকেই দিল্লি থেকে পায়ে হেঁটে পাঁচশো কিলোমিটার হেঁটে আজমীর শরীফে পৌঁছায়। তাই তারা বারুইপুর থেকে সাইকেল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু শারীরিক সক্ষমতা নয়, এই যাত্রা তাদের কাছে এক গভীর মানসিক ও ধর্মীয় সাধনার অংশ।
আরও পড়ুনঃ আর দৌড়ঝাঁপ নয়, বিশ্বমানের থ্যালাসেমিয়া পরীক্ষা এখন জেলাতেই! সম্পূর্ণ বিনামূল্যে নদিয়ায় চালু পরিষেবা, চটজলদি রিপোর্ট
আজমীর শরীফে প্রতিবছর উরুস অনুষ্ঠিত হয়। এ বছর ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পবিত্র অনুষ্ঠান। বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন এই সময়। দরগাহয় বসে বিশাল মেলা, আর প্রত্যেকে নিজের মনের কামনার কথা তুলে ধরেন দরগায়। সেই পরিবেশে পৌঁছনোর জন্যই এই আলোচিত ও কঠিন যাত্রাপথ বেছে নিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের যুবকরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের কথায়, “সাইকেলযাত্রা শুধু শরীরের পরীক্ষা নয়, ইচ্ছাশক্তি ও বিশ্বাসেরও পরীক্ষা। বিভিন্ন ক্ষেত্রে দেখেছি মানুষ সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ করেছে। তাহলে আমরা কেন পারব না। আর সেই লক্ষ্যমাত্রা নিয়েই এই পদক্ষেপ নিয়েছি। এই যাত্রা যদি ঠিকঠাক ভাবে অতিক্রম করতে পারি। তাহলে আগামী দিনে আরও বড় যাত্রা করার ইচ্ছা আছে। শুধুু সংকল্প একটাই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে দরগাহে প্রার্থনা জানানো”।
advertisement
বারুইপুরবাসীরাও তাদের এই অনন্য উদ্যোগে উৎসাহ ও শুভেচ্ছা জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ১৫ দিনে ২২০০ কিলোমিটার! বারুইপুর থেকে আজমীর শরীফ সাইকেলে যাত্রা একদল যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement