advertisement

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামে ছেলে-মেয়েদের বিয়ে বারবার ভেঙে যায়! কারণ জানলে শিউরে উঠবেন

Last Updated:

South 24 Parganas News: এক আশ্চর্য কান্ড, গ্রামে ভেঙে যাচ্ছে একের পর এক বিয়ের সম্বন্ধ। দুশ্চিন্তায় গ্রামবাসীরা!

+
News18

News18

দক্ষিণ ২৪ পরগনা: চলাচল রাস্তা খারাপ থাকার কারণে মেয়ে-ছেলের বিয়ে ভাঙছে এলাকায়, বিধায়ক শওকত মোল্লার কাছে অভিযোগ মায়ের। অত্যন্ত অদ্ভুত কিন্তু বাস্তব এক ঘটনার সাক্ষী থাকল ভাঙড় এক নম্বর ব্লকের নারায়ণপুর সরদারপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে এলাকার মাটির রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার জেরে বিয়ে হচ্ছে না ছেলে-মেয়েদের এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে পাত্রপক্ষ আসতেই নারাজ।
এই সমস্যার কথা তুলে ধরতে বিধায়কের কাছে সরাসরি অভিযোগ জানালেন গ্রামের স্থানীয় মহিলারা। বাড়িতে বাড়িতে ঘুরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সরকারি প্রকল্প নিয়ে বাস্তব পরিস্থিতি জানতে সার্ভে করছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সেই সময় সরদারপাড়ার মাঠপাড়ায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা।
আরও পড়ুন: অঙ্ক কী কঠিন! এবার অঙ্ক কষতে এক বিন্দু ভায় পাবে না কেউ, আসছে নতুন উপায়, জানুন
তাঁরা জানান, বছরের পর বছর ধরে রাস্তা খারাপ, বর্ষায় হাঁটাচলা করতে পারছে না, ফলে সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি রাস্তাঘাট দেখে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিচ্ছে। এভাবে আর কতদিন সমস্ত অভিযোগ শুনে বিধায়ক আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
advertisement
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামে ছেলে-মেয়েদের বিয়ে বারবার ভেঙে যায়! কারণ জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement