advertisement

একই জেলায় পথ দুর্ঘটনায় মৃত ২! পুজো মিটতেই কেন আচমকা বেড়ে গেল পথদুর্ঘটনার মাত্রা? জানুন

Last Updated:

পৃথক দুর্ঘটনায় আলাদা আলাদা ভাবে দু'জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মথুরাপুর জুড়ে। পুজোর মরশুমে সেভাবে পথ দুর্ঘটনা না হলেও। এবার আবার পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সুন্দরবন জুড়ে।

দুর্ঘটনাগ্রস্ত বাইক
দুর্ঘটনাগ্রস্ত বাইক
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পৃথক দুর্ঘটনায় আলাদা আলাদা ভাবে দু’জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মথুরাপুর জুড়ে। পুজোর মরশুমে সেভাবে পথ দুর্ঘটনা না হলেও। এবার আবার পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সুন্দরবন জুড়ে।
পুলিশ সূত্রে খবর, রায়দিঘির চাপলা এলাকায় বাড়ি আনোয়ার হোসেন হালদার (১৮) বাইকে চেপে পাথরপ্রতিমার দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার মধ্যে পড়েন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে পাথরপ্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
advertisement
advertisement
অপরদিকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের ডাকাতমারা এলাকায় মায়াচাঁদ মোল্লা (৬১) পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। স্থানীয়দের দাবি পুজোর সময় রাস্তায় পুলিশি নিরাপত্তা জোরদার ছিল। ফলে অনেকেই নিয়ম মেনে গাড়ি চালিয়েছেন। এখন পুজোর সময় শেষ হতেই আবার বাইক আরোহীদের দৌরাত্ম্য বেড়েছে। পথ দুর্ঘটনার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় আরও পথ নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন সকলেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে পুলিশের পক্ষ থেকেও নাকা চেকিং সহ হেলমেটহীন আরোহীদের ধরতে জোরদার অভিযান শুরু করা হয়েছে। এই ধরণের ঘটনা কমাতে নির্দিষ্ট স্পিড লিমিটের মধ্যেই গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে তারা। সচেতনতা বৃদ্ধিই একমাত্র দুর্ঘটনার হার কমাতে পারে। নাহলে আর কোনওভাবেই সম্ভব নয় বলে মনে করছেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই জেলায় পথ দুর্ঘটনায় মৃত ২! পুজো মিটতেই কেন আচমকা বেড়ে গেল পথদুর্ঘটনার মাত্রা? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement