advertisement

South 24 Parganas News: রাতের অন্ধকারে গ্যাস সিলিন্ডার চুরি! বারুইপুরের স্কুলে মিড ডে মিলে দেওয়া হল বিস্কুট

Last Updated:

South 24 Parganas News: এর আগেও বারুইপুরের এই স্কুলের রান্নাঘর থেকে রান্নার বিভিন্ন মশলা, তেল চুরি হয়ে গিয়েছিল। এবার আস্ত গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেল। সেই সঙ্গেই ৩টি সাইকেলও উধাও।

বারুইপুরের স্কুলে চুরি
বারুইপুরের স্কুলে চুরি
বারুইপুর, সুমন সাহাঃ স্কুলে চুরি, বন্ধ মিড ডে মিল। পড়ুয়াদের দেওয়া হল বিস্কুট। বারুইপুরের উত্তরভাগ কলোনি হাই স্কুলে দেখা গেল এমনই ছবি। অভিযোগ, স্কুলের গেটের তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। এরপর রান্নাঘরের তালাও ভাঙে। ভিতর থেকে ৪টি গ্যাস সিলিন্ডার ও ৪টি সাইকেল খোয়া গিয়েছে।
মঙ্গলবার স্কুলে মিড ডে মিলের রান্না করতে এসে রাঁধুনিদের মাথায় হাত! কী করে রান্না হবে ভেবে দুশ্চিন্তায় পড়েন তাঁরা। শেষে শিক্ষকেরা দোকান থেকে বিস্কুট কিনে আনেন। পড়ুয়াদের সেটাই দেওয়া হয়। তবে স্কুলে চুরির এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ অণ্ডকোষের সমস্যা থেকে মুক্তি! আলিপুরদুয়ার জেলা হাসপাতালেই হল জটিল অস্ত্রোপচার, নতুন অণ্ডকোষ পেলেন ব্যক্তি
যদিও এই প্রথম নয়, এর আগেও স্থানীয় স্কুলে চুরির ঘটনা ঘটেছে। কিছুদিন আগে চম্পাহাটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডার চুরি হয়। এই প্রসঙ্গে রিনা বিশ্বাস নামে একজন জানান, গতকাল স্কুলে গ্যাস ফুরিয়ে যাওয়ায় ৩টি ভর্তি সিলিন্ডার স্কুলে নেওয়া হয়। সেই সিলিন্ডারগুলি ভর্তি অবস্থাতেই স্কুলের রান্নাঘরে রাখা ছিল। স্কুলের তালা ভেঙে সেই গ্যাস চুরি করে নিয়ে গিয়েছে। এর জেরে স্কুলে মিড ডে মিল বন্ধ করে দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য শুকনো টিফিনের ব্যবস্থা করা হয়েছিল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে এই স্কুলের রান্নাঘর থেকে রান্নার বিভিন্ন মশলা, তেল চুরি হয়ে গিয়েছিল। এবার আস্ত গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেল। সেই সঙ্গেই বেশ কয়েকটি সাইকেলও উধাও। স্কুলের তরফ থেকে পুরো ঘটনা পুলিশকে লিখিত আকারে জানানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রাতের অন্ধকারে গ্যাস সিলিন্ডার চুরি! বারুইপুরের স্কুলে মিড ডে মিলে দেওয়া হল বিস্কুট
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement