advertisement

South 24 Parganas News: বাদাম ভেবে বিষ ফল খেতেই বমি, পেট ব্যথা...! বলদেবপুরে সাংঘাতিক কাণ্ড, হাসপাতালে ভর্তি ১১ শিশু

Last Updated:

South 24 Parganas News: কী কাণ্ড, বাদাম ভেবে শিশুরা খেয়ে নিল বিষ ফল, আর এমন বিষ ফল খেয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে অসুস্থ ১১ জন শিশু।

বাদাম ভেবে বিষ ফল খেয়ে অসুস্থ ১১ শিশু
বাদাম ভেবে বিষ ফল খেয়ে অসুস্থ ১১ শিশু
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লা: কী কাণ্ড, বাদাম ভেবে শিশুরা খেয়ে নিল বিষ ফল, আর এমন বিষ ফল খেয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে অসুস্থ ১১ জন শিশু। বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেওয়ার এমন ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বলদেবপুর এলাকার। অসুস্থ শিশুদের ভর্তি করা হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, গতকাল, সোমবার বিকালে মন্দিরবাজারের বলদেবপুর গ্রামের ১১ জন শিশু খেলা করার সময় বাদাম ভেবে রাস্তার পাশে থাকা বিষাক্ত গাছের ফল খেয়ে নেয়। বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেওয়ার পরই বমি, পেটব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় তাদের। ঘটনায় পরিবারের লোকজন তাদের প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য, পরে পরিস্থিতি বেগতিক বুঝলে অসুস্থ শিশুদের রাতেই নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  বর্তমানে ওই ১১ জন শিশু ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
বাদাম ভেবে বিষ ফল খাওয়া কাণ্ডে এক শিশুর অভিভাবক জানিয়েছেন, “ওরা ঠিক কী ফল খেয়েছে তা বলতে পারব না। তবে ফল খাওয়ার পরই ওদের বমি, পেট ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দিতে শুরু করে। তারপরই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই শিশুরা ঠিক কোন গাছের ফল খেয়েছিল, সেই গাছের সঠিক নাম তারা সেই ভাবে বলতে পারছে না। এমন পরিস্থিতিতে যে গাছের ফল খেয়ে এমন এমন ঘটনার সম্মুখীন হয় ওই শিশুরা সেই গাছ নিয়েই হাসপাতালে পৌঁছন অভিভাবকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাদাম ভেবে বিষ ফল খেতেই বমি, পেট ব্যথা...! বলদেবপুরে সাংঘাতিক কাণ্ড, হাসপাতালে ভর্তি ১১ শিশু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement