advertisement

Women Health: প্রসববেদনা সত্ত্বেও নিয়ে যায়নি হাসপাতালে, বাড়িতেই চতুর্থ সন্তানের জন্ম দেওয়ার সময় মৃত তরুণী

Last Updated:

Women Health: বাড়িতেই এবারও চতুর্থ কন্যা সন্তানের জন্মের পর তাঁর তলপেটে প্রচণ্ড যন্ত্রণা ও রক্তক্ষরণ হয়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অর্পণ মণ্ডল, কুলতলি : বাড়িতেই সন্তান প্রসবের ঘটনায় মৃত্যু হল পঁচিশ বছরের এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের মেরীগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের পুর্ব খালপাড় এলাকায়। মৃতের নাম জাহানারা ঘরামি। এর আগে বাড়িতেই তাঁর তিনটি কন্যা সন্তান হয়।
বাড়িতেই এবারও চতুর্থ কন্যা সন্তানের জন্মের পর তাঁর তলপেটে প্রচণ্ড যন্ত্রণা ও রক্তক্ষরণ হয়। জানা গিয়েছে আগামী ৩রা ফেব্রুয়ারি তাঁর সন্তান প্রসেবর দিন নির্ধারিত ছিল। তার আগেই শুক্রবার দুপুরে প্রসব যন্ত্রনা শুরু হয়। অভিযোগ, বিষয়টি হাসপাতাল বা আশাকর্মীকে না জানিয়ে বাড়িতেই প্রসবের সিদ্ধান্ত নেয় পরিবার। যারফলে এই মর্মান্তিক পরিণতি ঘটে।
advertisement
আরও পড়ুন :  গ্রন্থাগার তৈরি প্রস্তাব, স্বামীজির পৈতৃক ভিটে তুলে দেওয়া হল বেলুড় মঠের হাতে
সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি করা হয়। গর্ভবতী মায়ের হাসপাতালে নিয়ে আসার খরচও সরকার বহন করে। গর্ভবতী মহিলারা সুস্থ আছেন কিনা তা দেখার জন্য নিয়মিত আশাকর্মীরা তাঁদের বাড়ি যান। তার পরও এই ঘটনায় সাধারণ মানুষের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Women Health: প্রসববেদনা সত্ত্বেও নিয়ে যায়নি হাসপাতালে, বাড়িতেই চতুর্থ সন্তানের জন্ম দেওয়ার সময় মৃত তরুণী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement